CP NEWS
২০ অক্টোবর ২০২৫, ১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩১১ জন

বাংলাদেশ এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নির্বাচন সম্পন্ন

ছবি: সিপিএন

দীর্ঘ প‌নের বছর পর বাংলাদেশ এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গতকাল ১৯ অক্টোবর সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে মনিরুল হক জর্জ ও সাধারণ সম্পাদক পদে আলমগীর ইসলামসহ তাদের নেতৃত্বাধীন পূর্ণ প্যানেল নির্বাচিত হয়েছে।

নির্বাচন কমিশনার ড. ওয়ালি ইসলামের নেতৃত্বে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন পরিচালিত হয়। কমিশনের অন্য সদস্যরা হলেন সৈয়দ আকরামুল্লাহ, কামরুল ইসলাম সিএ এবং মঞ্জুশ্রী মজুমদার মিতা। নির্বাচন কমিশনার ড. ওয়ালি ইসলাম নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ

 

বজায় রেখে তাকে সাহায্য করার জন্যে সবাইকে ধন্যবাদ জানান।

ছবি: সিপিএন

 

নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সিনিয়র সভাপতি খালেদা কায়সার, সহ-সভাপতি মো: মাহফুজুল হক চৌধুরী খসরু, মো: মোবারক হোসেন, মো: বেলাল হোসেন ঢালী ও মুস্তাফিজুর রহমান তালুকদার মনজু, সহ-সাধারণ সম্পাদক লিয়াকত আলী লিটন, গণেশ ভৌমিক, মো: মাকসুদুর রহমান চৌধুরী ও আফরিনা চৌধুরী, কোষাধ্যক্ষ ড. বি.এন. দুলাল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহকারী সাংগঠনিক সম্পাদক জুই সেন তুলি, শিক্ষা বিষয়ক সম্পাদক মো: দেলোয়ার হোসেন সরকার, সাংস্কৃতিক সম্পাদক তিশা তাসমিন তানিয়া, সহকারী সাংস্কৃতিক সম্পাদক লিনটাস হুবার্ট পেরেইরা, তথ্য ও প্রকাশনা সম্পাদক পুরবী পারমিতা বোস, কল্যাণ ও গবেষণা বিষয়ক সম্পাদক কামাল পাশা, ক্রীড়া সম্পাদক মো: জিয়াউল কবির (জিওন), দপ্তর সম্পাদক মারুফ আহমেদ এবং কার্যকরী সদস্য মো: শফিকুল আলম, রুহুল আহমেদ সওদাগর, সাদাত হোসেন, শাহনাজ পারভীন আভা, মোহাম্মদ সাজ্জাদ সিদ্দিক, ফয়সাল আজাদ, মো: কামরুজ্জামান ও হোসনে আরা তালুকদার আইরিন।

নব-নির্বাচিত সভাপতি মনিরুল হক জর্জ তার বক্তব্যে এসোসিয়েশনের আগামীদিনের কার্যক্রমের এক সংক্ষিপ্ত পরিকল্পনা তুলে ধরেন এবং তা বাস্তবায়নে সকলের ঐক্যবদ্ধ সমর্থন কামনা করেন।

নির্বাচন অনুষ্ঠানের পূর্বে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের বার্ষিক প্রতিবেদন ও গত সাধারণ সভার কার্যবিবরণী এবং আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন যথাক্রমে সদস্য সচিব আলমগীর ইসলাম ও অর্থ বিষয়ক সদস্য লিয়াকত আলী লিটন। প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ–দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন: স্বাস্থ্যের ডিজি

আল-আকসা মসজিদে হাজারো মুসল্লির ঈদের নামাজ আদায়

চিপসের লোভ দেখিয়ে শিশুকে পাটখেতে নিয়ে ধর্ষণচেষ্টা

ইসরায়েলকে উপড়ে ফেলার অঙ্গীকার করলেন মোজতবা খামেনি

অবশেষে গরুটি বিক্রি হলো ৫৯ কোটি টাকায়!

ট্রাফিক জংশনে এআই ক্যামেরার জরিমানার নামে প্রতারণার ফাঁদ

সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্টে বেরিয়ে এলো সত্যতা

বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে খোঁচা দিল ইরান

কৃষকের কষ্টের ফসলে সিন্ডিকেটের থাবা, উঠছে না আবাদের খরচ

১০

শিশু রামিসা হত্যার নৃশংসতার লোমহর্ষক কাহিনী

১১

রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দ্রুতই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু: শুভেন্দু

১৩

ভেতরে খুন করা হচ্ছিল রামিসাকে, দরজায় কড়া নাড়ছিলেন মা

১৪

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক কীর্তি গড়ল বাংলাদেশ

১৫

দুর্নীতি ও হয়রানিমুক্ত ডিজিটাল প্রযুক্তিতে হবে ভূমিসেবা: প্রধানমন্ত্রী

১৬

২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা

১৭

ভারতের রাজনৈতিক দলগুলোর চেয়ে বাংলাদেশের জামাতিরা বেশি অস্বস্তিতে পড়েছেঃ শুভেন্দু

১৮

কুমারী মেয়ের নীরবতাই বিয়েতে সম্মতি, আফগান সরকারের নতুন আইন

১৯

রোহিঙ্গা সংকট বেড়েই চলেছে , ১৬ মাসে ঢুকেছে আরও দেড় লাখ

২০