সিপিএন ডেস্ক:
২২ সেপ্টেম্বর ২০২৫, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬২ জন

রাকসু নির্বাচন পেছানোর দাবিতে শিবির প্রার্থীদের দ্বিমত

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহাল ও উপ-উপাচার্য মঈন উদ্দিনসহ প্রক্টরিয়াল বডির সদস্য ও কর্মকর্তাদের লাঞ্ছিতকারীদের শাস্তির দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। অন্যদিকে ক্লাস-পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী বাড়িতে চলে যাচ্ছে দাবি করে ৪টি প্যানেলের প্রার্থীরা নির্বাচন পেছানোর জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছে।

 

আরও পড়ুন: চুড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে ৬ রাজনৈতিক দল

নির্বাচন পেছানোর দাবি জানিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরু উদ্দিন আবীরসহ স্বতন্ত্র প্রার্থীরাও।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মিটিং শেষে রাকসু নির্বাচন নিয়ে সিদ্ধান্ত জানাবেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম।

আরও পড়ুন: ভোটার তালিকায় ব্যাপক গরমিল, একটি ঘরে ৪২৭১ ভোটার!

তবে শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ফাহিম রেজা বলেন, নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে একটি চক্র। তাই ২৫ সেপ্টেম্বরই নির্বাচনের দাবি জানান তিনি।

দীর্ঘ ৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

কিন্তু পোষ্য কোটা স্থগিত ও গত ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মঈন উদ্দিনসহ প্রক্টোরিয়াল বডির সদস্য ও কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্ছিতকারীদের শাস্তির দাবিতে ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের পাশাপাশি সোমবার প্যারিস রোডে মানববন্ধন ও প্রতিবাদ সভা‌ করেছে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।

অন্যদিকে সচেতন শিক্ষার্থী সংসদ, সার্বজনীন শিক্ষার্থী সংসদ, রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ, ইউনাইটেড ফর রাইটস ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা ছিলেন দুপুরে সংবাদ সম্মেলনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই দাবি করেন।

এমন পরিস্থিতিতে আগামী ২৫ সেপ্টেম্বর নির্বাচন হবে কি না এ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০