জামালপুর প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮২৬ জন

শরীয়ত, তরিকত, হকিকত ও মারেফতের পরিপূর্ণ আমলে নিজেকে দাখিল করলেই কামিয়াবী ও মকছুদে মঞ্জিলে পৌঁছা যায়ঃ সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক

সৃষ্টি কূলের রহমত ও মুক্তির দিশারী, আল্লাহর প্রিয় হাবিব, সায়্যিদুল মুরসালিন নূর নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ১৫০০ তম শুভ আগমনের দিন ১২ই রবিউল আউয়াল উপলক্ষে ১৯ সেপ্টেম্বর শুক্রবার নেসবতে খাজা শাহ্ এনায়েতপুরী (রহঃ) এর জামালপুর সদর বগাবাইদ জাকের সমাজের আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্য নির্বাহী কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশ্ব শান্তি মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফের বিশিষ্ট খাদেম বীর মুক্তিযোদ্ধা আলহাজ সিরাজুল হক আল মোজাদ্দেদী সাহেব বলেন শরীয়ত, তরিকত, হকিকত ও মারেফতের পরিপূর্ণ আমলে নিজেকে দাখিল করলেই কামিয়াবী ও মকছুদে মঞ্জিলে পৌঁছা যায়।

তিনি আরও বলেন, নব্যুয়তের যুগের সমাপ্তির পরে আর কোন নবীর আগমন হবেনা, যুগে যুগে নায়েবে নবী কামেল মোকাম্মেল অলি আল্লাহগনের আগমন হবে এবং তাদের কাছ থেকেই তাসাউফের শিক্ষা নিতে হবে।

তিনি আরও বলেন আমরা সৌভাগ্যবান যে, শতাব্দীর মোজাদ্দেদ হযরত খাজা শাহ্ মুহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী (রহঃ) একজন যুগশ্রেষ্ঠ আল্লাহর অলি পেয়েছি, যার শিক্ষায় বাংলা ভারতের লক্ষ্য কোটি মানুষের অন্তরে রাসূলের মহব্বত ও ক্বালবে আল্লাহর জিকির জারি হইতেছে।

দয়াল নবীজী রাসুলুল্লাহ (সাঃ) এর নির্দেশিত আদর্শে আদর্শিত হওয়ার আহ্বান করে তিনি বলেন, সম্পদ আমার নবীকে আচ্ছন্ন করে নাই এই জন্যই নবীজী শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন, ‍সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে আল্লাহ পাক নিয়াতম স্বরূপ পাঠিয়েছিলেন। আগামি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, যাদের রাজনৈতিক সততা নাই, দেশপ্রেম নাই তাদের রাজনীতি করার অধিকার নাই। আমি মন্ত্রী ছিলাম অনেক লোককে চাকরি দিয়েছি কিন্তু এক টাকাও ঘোষ নেই নাই। সকলের প্রতি অনুরোধ করে তিনি বলেন আল্লাহর রাসুল এবং আপন মুর্শিদকে স্বরণ করে সৎ নিষ্ঠাবান সঠিক নেতৃত্ব নির্বাচনে সকলের প্রতি অনুরোধ করেন।

বগাবাইদ মোজাদ্দেদীয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান মাসুদ আল মোজাদ্দেদী সাহেব। ।  ঈদে মিলাদুন্নবী (সাঃ) মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব শান্তি মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফের খাদেম বিশিষ্ট তাসাউফ গবেষক আলহাজ্ব মোঃ আব্দুল মালেক নকশেবন্দী মোজাদ্দেদী ছাহেব। মোজাদ্দেদীয়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ নাজমুল হোসেন আল মোজাদ্দেদী ছাহেবের সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান মেহমান আলহাজ মোঃ আব্দুল মালেক মোজাদ্দেদী ছাহেব নবীজী রাসুলুল্লাহ (সাঃ) এর মিলাদুন্নবীর আলোকে গুরুত্বপুর্ন জ্ঞানগর্ব ফায়েজপুর্ন আলোচনা করেন ও আমিন আমিন ধ্বনিতে বিশেষ মোনাজাতে দেশ ও বিশ্ব মুসলিমের শান্তি কামনা করেন।

ঈদে মিলাদুন্নবী (সাঃ)  মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতপুর পাক দরবার শরীফ জামে মসজিদের পেশ ইমাম মুফতি ক্বারী মোঃ আমিনুল ইসলাম মোজাদ্দেদী ছাহেব, এনায়েতপুর পাক দরবার শরীফের খাদেম হাফেজ মাওলানা মোঃ আনোয়ার হোসেন আল মোজাদ্দেদী ছাহেব, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের জাকের প্রধান মোঃ আব্দুল গনি তালুকদার আল মোজাদ্দেদী সাহেব, মোঃ হাসানূল হক বাচ্চু আল মোজাদ্দেদী সাহেব, মোঃ শফিক আল মোজাদ্দেদী সাহেব প্রমুখ। দেশের বিভিন্ন অঞ্চল হতে আগত আশেকান জাকেরানদের নবীজীর শানে সালাতু সালাম ও আল্লাহর জিকিরে ফায়েজে ভরপুর হয়ে যায় মাহফিলস্থল।

ঈদে মিলাদুন্নবী  (সাঃ) মিলাদ ও দোয়া মাহফিলের আহ্বায়ক জামালপুর জেলা জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য মোঃ রাজু আহমেদ খান উপস্থিত দুরদুরান্ত হতে আগত আশেকান জাকেরান ও আয়োজক কমিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন যাকে সৃষ্টি না করলে কুলকায়েনাত সৃষ্টি হতোনা, একমাত্র শাফায়াতের কান্ডারী, পরকালের মুক্তির দিশারী রহমাতাল্লিল আলামিন নূর নবীজীর শুভ আগমনের দিনই আমাদের জন্য সকল ঈদের সেরা ঈদ।

বাদ জুমআ মোজাদ্দেদীয়া ঈদগাহ মাঠ হতে নুর নবীজীর শুভ আগমন উপলক্ষে জসনে জুলুস র‌্যালী বের করা হয়। নুর নবীজীর আগমন শূভেচ্ছা স্বাগতম, নুর নবীজীর আলো ঘরে ঘরে জ্বালো বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে অত্র অঞ্চলের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বগাবাইদ মসজিদ এ খাজা এনায়েতপুরী (রঃ) এ জসনে জুলুস র‌্যালী শেষ হয় এবং মিলাদ কিয়াম ও বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০