সিপিএন ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৩ জন

নিজেকে টিকিয়ে রাখতে গল্পে মনোযোগ দিতে পারতাম না: তানিয়া বৃষ্টি

ইউটিউবে প্রতিনিয়তই নতুন নতুন নাটক প্রকাশ পাচ্ছে তানিয়া বৃষ্টির। দর্শকদের কাছে সাড়াও ফেলছে। এরই মধ্যে অল্প সময়ের ব্যবধানে বৃষ্টি অভিনীত তিনটি নাটক ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

নাটকগুলো হচ্ছে— নির্মাতা মাসুদ রানা অনিকের ‘জামাই বউ বাটপার’ ও ‘পানু হেটস রানু’ এবং পরিচালক শহীদ উন নবীর ‘দাদির দাদাগিরি’। তিনটি নাটকেই ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছেন তানিয়া বৃষ্টি।

২০২২ সালে জাকিউল ইসলাম রিপন নির্দেশিত ‘পিনিকেই ঝিনিক’ নাটকে দুর্দান্ত অভিনয় করে আলোচনায় আসেন তানিয়া বৃষ্টি। মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন। এক নাটকেই সবার দৃষ্টি ঘুরে যায় বৃষ্টির দিকে। এরপর একে একে সব ভালো গল্পে যেমন কাজ করার প্রস্তাব আসতে থাকে, গুণী নির্মাতা ও প্রজন্মের মেধাবী নির্মাতারা তাকে নিয়ে একের পর এক নাটক নির্মাণ শুরু করেন।

সেই ধারাবাহিকতায় ২০২২ থেকে ২০২৫ অবধি তানিয়া বৃষ্টি একের পর এক নাটকে অভিনয় করে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে তার অভিনীত আলোচিত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হলো— ‘মেথর’,‘ সানগ্লাস ফ্যামিলি’, ‘জামাই বউ চোর’, ‘বউ বেশি বুঝে’ ইত্যাদি।

সাফল্যের ব্যাপারে তানিয়া বৃষ্টি বলেন, অনেক কষ্ট-সংগ্রামের পর আজ একজন অভিনেত্রী হিসেবে ভালো একটি অবস্থানে আসতে পেরেছি। দর্শক আমার অভিনীত প্রতিটি নাটক প্রবল আগ্রহ নিয়ে উপভোগ করেন। আমার অভিনীত নাটক দেখে তারা তাদের ভালো লাগার কথা প্রকাশ করেন; এটাই তো আসলে চেয়েছিলাম আমি।

তিনি বলেন, দর্শকদের জন্যই ভালো ভালো গল্পের নাটকে কাজ করার চেষ্টা করি। আগে এমন একটা সময় ছিল— নিজেকে যুদ্ধের মাঠে টিকিয়ে রাখার জন্য গল্পের দিকে মনোযোগ দিতে পারতাম না। যে কারণে যে কাজই এসেছে করে ফেলতাম। কিন্তু এখন তো সেই সময় ও সুযোগটা এসেছে। গল্প নিজের মনের মতো নির্বাচন করতে পারছি। ভালো লাগলে কাজ করছি, না লাগলে করছি না। এই যে গল্প নির্বাচনের স্বাধীনতা—এটা সব শিল্পীই চায়। কারও কারও জীবনে সেই সুযোগ আসে, কারও কারও জীবনে আসে না। আমাকে নিয়ে এখন যারা নিয়মিত কাজ করছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কারণ তারা আমার ইচ্ছাকে গুরুত্ব দিচ্ছেন। তাতে আমি ভালো কাজ করার সুযোগ পাচ্ছি।

তানিয়া বৃষ্টি তার অভিনয় জীবনের শুরু থেকেই নিজেকে একজন অভিনেত্রী হিসেবেই দাঁড় করানোর চেষ্টা করছিলেন। ভালো ভালো গল্পের নাটকে তিনি অভিনয় করার সুযোগ খুঁজতেন। কেউ কেউ সহযোগিতার মনোভাব নিয়ে পাশে এসে দাঁড়িয়েছেনও; কিন্তু তানিয়া বৃষ্টির মধ্যে যে অভিনয়ের সুপ্ত প্রতিভা আছে, তা সত্যিকার অর্থেই খুঁজে বের করতে পেরেছিলেন পরিচালক জাকিউল ইসলাম রিপন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর বনানীতে ফ্ল্যাটের চেয়ে কবরের দাম বেশি

পশ্চিমবঙ্গকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানাতে চায়: শুভেন্দু

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

১০

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

১১

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১২

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১৩

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১৪

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৫

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৭

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৮

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৯

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

২০