পাবনা প্রতিনিধি
৯ ফেব্রুয়ারী ২০২৬, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০৬ জন

বিকল্পহীন গণতন্ত্রের যাত্রা

ছবি: সংগৃহিত

পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিনের নির্বাচনী জনসভা

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, গত ১৭ বছর বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। মানুষ ইতোমধ্যে ভোট প্রদানের জন্য প্রস্তুতি নিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের পুনঃযাত্রা শুরু হবে। জনগণ তাদের মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশের গণতান্ত্রিক উন্নয়ন নিশ্চিত করবে।

গতকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) বাদ আসর, ভাঙ্গুড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সরকারী হাজী জামাল উদ্দিন অনার্স ডিগ্রি কলেজের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসান জাফির তুহিন বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ চায়, যেখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান কোনো ভেদাভেদ থাকবে না। সংখ্যা লঘু বা সংখ্যা গুরু-এই বিভাজন কোনো প্রাসঙ্গিক শব্দ থাকবে না। প্রত্যেকের পরিচয় হবে বাংলাদেশী হিসেবে। তিনি আরও বলেন, একটি রাষ্ট্র এবং সরকার জনগণের জন্য যত ধরণের অধিকার নিশ্চিত করতে পারে, তার সব অধিকার বিএনপি নাগরিকদের দেবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে কোনো দল বা আদর্শ দেখে চাকরি দেওয়া হবে না, বরং প্রতিটি পরিবারের ছেলে-মেয়ে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান পাবে।

নির্বাচনী সভার সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাচনী প্রচারণা কমিটির আহ্বায়ক ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি এড. মজিবর রহমান, এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক। সভায় বিশেষ অতিথি ছিলেন:
পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব রাজিউল হাসান বাবু, জেলা বিএনপির সদস্য ডা. মোস্তফা আহমেদ নোমান, উপজেলা যুগ্ম আহ্বায়ক আঃ আজিজ মন্ডল, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম কাউন্সিলর, সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, উপজেলা কৃষক দলের সভাপতি মো. আখিরুজ্জামান মাসুম, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আহমেদ, যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান শাহীন প্রমুখ।

নির্বাচনী সভার পূর্বে উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও তার অঙ্গসংগঠনের ২০ হাজারাধিক নেতৃবৃন্দ ধানের শীষ ও প্রার্থীর ছবি সম্বলিত ফেস্টুন, ব্যানার ও দলীয় পতাকা নিয়ে মিছিলের মধ্য দিয়ে সভাস্থলে প্রবেশ করেন এবং প্রার্থীকে বিজয়ের আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১০

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১১

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১২

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৩

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৫

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৬

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৭

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৮

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

২০