সিপি নিউজ ডেস্ক
২১ ফেব্রুয়ারী ২০২৬, ৪:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৯ জন

জুলাই সনদ বাস্তবায়ন না করলে নতুন করে অস্থিরতার অবধারিত: ড. আযাদ

ছবিঃ সংগৃহিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করে গণতন্ত্রের কথা বলা হলে তা দেশে নতুন করে অস্থিরতার জন্ম দেবে।” তিনি সতর্ক করে বলেন, যারা জুলাই চেতনা’কে উপেক্ষা করে গণতন্ত্রের কথা বলেন, তারা প্রকৃতপক্ষে স্বৈরতন্ত্র পুনঃপ্রবর্তনের পথে হাঁটছে।

শনিবার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-তে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। আলোচনা সভার আয়োজন করেছিল ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামী — আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে।

আযাদ বলেন, “গণতন্ত্র সুসংহত করতে হলে জুলাই সনদ প্রয়োগ ও বাস্তবায়ন করতে হবে। যারা এটি বাদ দিয়ে গণতন্ত্রের কথা বলে, তারা প্রকৃতপক্ষে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাচ্ছে।” তিনি আরও বলেন, জনগণের রক্তের বিনিময়ে অর্জিত আন্দোলন ও সংগ্রামের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন না হলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হতে পারে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশবাসী রক্তপাত ও অধিকার হরণের মাধ্যমে অর্জিত গণতন্ত্র চায় না; বরং তারা এমন একটি রাষ্ট্রব্যবস্থা চান যেখানে মৌলিক অধিকার নিশ্চিত হবে এবং সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। পাশাপাশি ভাষা আন্দোলন থেকে শুরু করে পরবর্তী প্রতিটি সংগ্রাম—যেমন একুশ থেকে জুলাই—সবই মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াই বলে ব্যাখ্যা করেন।

সভায় জামায়াতের নায়েবে আমীর ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বাংলা ভাষার সর্বস্তরে ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১০

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১১

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১২

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৩

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৫

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৬

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৭

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৮

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

২০