সিপি নিউজ ডেস্ক
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৭ জন

সিরাজগঞ্জে ফুলজোড় নদী দূষণ রোধে মানববন্ধন

ছবিঃ সংগৃহিত

সিরাজগঞ্জের সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীতে শিল্পকারখানার বর্জ্য ও বিষাক্ত রাসায়নিক পদার্থ নিঃসরণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নদী দূষণ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় “সচেতন নাগরিক সমাজ”-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা ‘নদী বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগান দেন।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এসআর কেমিক্যাল ও মজুমদার কোম্পানির বর্জ্য ফুলজোড় নদীতে ফেলা হচ্ছে। ফলে নদীর পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে, মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর ক্ষতি হচ্ছে এবং নদীপাড়ের বাসিন্দারা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। তারা অবিলম্বে দূষণ বন্ধে প্রশাসনিক তৎপরতা বাড়ানোর দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য দেন জার্মান প্রবাসী বিএনপি নেতা ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার শামীম, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এবং সিরাজগঞ্জ পরিবেশ আন্দোলনের সভাপতি ও সিনিয়র সাংবাদিক দীপক কুমার করসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা নদী রক্ষায় দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর বনানীতে ফ্ল্যাটের চেয়ে কবরের দাম বেশি

পশ্চিমবঙ্গকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানাতে চায়: শুভেন্দু

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

১০

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

১১

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১২

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১৩

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১৪

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৫

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৭

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৮

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৯

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

২০