সিপি নিউজ ডেস্ক
১৯ মার্চ ২০২৬, ৮:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৭ জন

জাতীয় ঈদগাহ ময়দানে এবারের জামাতে থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ছবিঃ সংগৃহিত

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আগামী শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এবারের জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অংশ নেবেন বলে জানানো হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীরও একই জামাতে নামাজ আদায়ের সম্ভাবনার কথা সংশ্লিষ্ট সূত্রে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ ময়দানে প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, দীর্ঘ সময় পর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর এটিই প্রথম ঈদুল ফিতর। তাই এবারের ঈদ জামাত বিশেষ গুরুত্ব বহন করছে। রাষ্ট্রপতি ও সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের উপস্থিতি সাধারণ মুসল্লিদের জন্য তাৎপর্যপূর্ণ অভিজ্ঞতা হয়ে উঠবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী দেশবাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সরকারের সার্বিক তত্ত্বাবধানে এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হয়েছে। সড়ক, রেল ও নৌপথে যাত্রী চলাচল অনেকটাই নির্বিঘ্ন রয়েছে।

এদিকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম জানান, জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে প্রায় ৩ হাজার ৫০০ নারী মুসল্লির জন্য পৃথক সুবিধা রাখা হয়েছে। নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওজুখানা এবং নামাজের স্থান নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, মুসল্লিদের জন্য পর্যাপ্ত ওজুখানা, মেডিকেল টিম এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তার কারণে প্রবেশের সময় গেট সংখ্যা সীমিত রাখা হলেও নামাজ শেষে দ্রুত বের হওয়ার সুবিধার্থে সব গেট খুলে দেওয়া হবে।

আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।

নগরবাসীকে নির্ধারিত সময়ের আগেই ঈদগাহে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আয়োজন সফল করতে সবার সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১০

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১১

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১২

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৩

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৫

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৬

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৭

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৮

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

২০