সিপিএন ডেস্ক:
২২ অক্টোবর ২০২৫, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩০৮ জন

নগরবাউলের তৃতীয় স্ত্রী কে এই নামিয়া?

ছবি: সংগৃহীত

তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়াই, সকাল–দুপুর–রাতে। নগরবাউলের এই গানের মাঝেই কি তবে লুকিয়ে ছিলো এতদিনের না জানা ইতিহাস?

বহু বছর হল ব্যক্তিগত বিষয়ে আলোচনা-সামলোচনার বাইরে নগরবাউল খ্যাত মাহফুজ আনাম জেমস। সারাবছর গান ও কনসার্ট নিয়েই আলোচনায় থাকেন তিনি। কিন্তু হঠাৎ করেই বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আনলেন তিনি। এমন খবরে তোলপাড় সামাজিক মাধ্যম। নতুন খবরে ভক্ত-সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন এই দম্পতি।তবে অনেকেই জানতে চাচ্ছেন জেমসের স্ত্রী কে এই নামিয়া আমিন?

নগরবাউল জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন সমকালকে বলেন, ‘জেমসের তৃতীয় স্ত্রীর নাম নামিয়া আনাম। তার বাবা নুরুল আমিন আর মা নাহিদ আমিন। বহুবছর ধরে তারা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। বাবা-মার সঙ্গে যুক্তরাষ্ট্রেই বেড়ে উঠেছেন নামিয়া। সেখানে একজন নৃত্যশিল্পী হিসেবেও তার খ্যাতি রয়েছে।’

আরও পড়ুন:

জেমসের সঙ্গে সম্পর্কে জাড়ান ও বিয়ের বিষয়ে রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘২০২৩ সালে লস অ্যাঞ্জেলেসে জেমস-নামিয়ার পরিচয়। জেমস তখন আমেরিকা ট্যুর চলছিল। সেই শো থেকে নামিয়ার সঙ্গে জেমসের সম্পর্ক শুরু হয়। আমেরিকা ট্যুর শেষে জেমস বাংলাদেশে ফিরে আসেন। কিছুদিন যেতেই নামিয়াও বাংলাদেশে ছুটে আসেন। তারপর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। ২০২৪ সালের ১২ জুন তাদের বিয়ে হয়। এরপর থেকে জেমসের ঢাকার বনানীর বাসাতেই বাস করছেন দুজনেই।’

রবিনের কথায়, ‘চলতি বছরেই জেমস-নামিয়ার সংসার আলো*কিত করেছে আসে পুত্রসন্তান। ৮ জুন নিয়ইয়র্কের হান্টিং টং হসপিটালে জন্ম নেয় এই দম্পতির প্রথম ছেলে সন্তান জিবরান আনাম।’

নতুন জীবন নিয়ে জেমস বলেন, ‘আল্লার অশেষ কৃপায় ভালো আছি। যতদিন বাঁচি, যেন গান গেয়ে যেতে পারি। দোয়া চাই সবার কাছে। সবাই আমাকে প্রার্থনায় রাখবেন।’

এর আগে চিত্রনায়ি*কা রথি ও বর্তমানে আমেরিকা প্রবাসী বেনজীরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেমস। ২০১৪ সালে দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদের আলাদা হয়েছেন। কেননা বেনজীর তাদের একমাত্র কন্যা সন্তান জাহানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ডালাসে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত বাস্তবায়*ন করেছিলেন। আর জেমস কোনভাবেই গান আর দেশ ছাড়বেন না। তখন সমঝোতার ভিত্তিতেই দুজনের ছাড়াছাড়ি হয়।

আর প্রথম স্ত্রী রথির ঘরে জেমসের এক পুত্র সন্তান দানিশ ও কন্যা জান্নাত রয়েছে। এরা দুজনে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে নিজ জীবনে ব্যস্ত সময় পার করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১০

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১১

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১২

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৩

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৫

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৬

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৭

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৮

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

২০