সিপিএন ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৫, ৩:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮০ জন

মোদির পোস্টে ‘মাঠেও অপারেশন সিঁদুর’, নাকভির পাল্টা জবাব

রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে রেকর্ড নবমবারের মতো এশিয়া কাপ শিরোপা জিতেছে ভারত। এই ঐতিহাসিক জয়কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তুলনা করেছেন তাদের সামরিক সাফল্যের সঙ্গে।

মোদি ‘এক্স’-এ দেওয়া বার্তায় লিখেছেন, ‘খেলাধুলার মাঠে অপারেশন সিঁদুর। ফল একই-ভারতের জয়! আমাদের ক্রিকেটারদের অভিনন্দন।’

মোদির এই মন্তব্য ইঙ্গিত দেয়—যুদ্ধক্ষেত্র হোক বা ক্রীড়া মঞ্চ, প্রতিটি ক্ষেত্রেই ভারত পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয়।

আরো পড়ুন :

 

তবে কিছুক্ষণ পরই মোদির এই পোস্টের জবাব দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি। পাকিস্তানের এই স্বরাষ্ট্রমন্ত্রী রিটুইট করে লিখেছেন, ‘যদি যুদ্ধই তোমার গর্বের মাপকাঠি হয়, তবে ইতিহাস এরই মধ্যে পাকিস্তানের হাতে তোমার লজ্জাজনক পরাজয়ের কথা লিখে রেখেছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে বদলাতে পারবে না। খেলায় যুদ্ধ টেনে আনা শুধু হতাশাকে প্রকাশ করে আর খেলার মূল চেতনাকেই কলঙ্কিত করে।’

এর আগে চলতি বছরের এপ্রিলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর মে মাসে পাকিস্তানে হামলা চালায় ভারত। পাল্টা হামলা শুরু হলে টানা চার দিন সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এরপর হামলা বন্ধ করে দুই দেশ। এর পর থেকে দুই দেশই যুদ্ধে নিজেদের বিজয়ী দাবি করে আসছে, যা এখন খেলার মাঠে এসেও ঠেকেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর বনানীতে ফ্ল্যাটের চেয়ে কবরের দাম বেশি

পশ্চিমবঙ্গকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানাতে চায়: শুভেন্দু

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

১০

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

১১

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১২

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১৩

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১৪

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৫

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৭

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৮

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৯

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

২০