সিপিএন ডেস্ক
২৭ অক্টোবর ২০২৫, ৬:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৭ জন

আরও অর্ধশত ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

আরও অর্ধশত ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। একটি বিশেষ বিমানে করে তাদের ফেরত পাঠানো হয়েছে। অবৈধ পথে ভারতে প্রবেশ করেছিলেন তারা।

সোমবার (২৭ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে অবৈধভাবে প্রবেশ করা ৫৪ ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। এদের সবাই হরিয়ানা রাজ্যের বিভিন্ন জেলার বাসিন্দা। রোববার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তারা পৌঁছান।

পুলিশ জানিয়েছে, এই যুবকরা তথাকথিত ‘ডনকি রুট’ তথা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। ফেরত আসা যুবকদের মধ্যে ১৬ জন কর্নাল, ১৫ জন কৈথাল, ৫ জন আম্বালা, ৪ জন যমুনানগর, ৪ জন কুরুক্ষেত্র, ৩ জন জিন্দ, ২ জন সোনিপত এবং ১ জন করে পঞ্চকুলা, পানিপত, রোহতক ও ফতেহাবাদ জেলার বাসিন্দা।

আরও পড়ুন

এনডিটিভি জানিয়েছে, অধিকাংশ যুবকের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। কর্নাল পুলিশের ডিএসপি সন্দীপ কুমার জানান, সবাইকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এবং কোনো দালালের বিরুদ্ধে অভিযোগ মেলেনি। তিনি বলেন, যারা বিদেশে যেতে চান, তাদের আইনসম্মত পথে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অবৈধ পথে গেলে শেষ পর্যন্ত বড় সমস্যায় পড়তে হয়।

ডিএসপি কুমার আরও জানান, পুলিশের তদন্ত চলবে এবং কারও অপরাধমূলক রেকর্ড থাকলে তা উদ্ঘাটিত হবে।

উল্লেখ্য, চলতি বছর যুক্তরাষ্ট্র শত শত ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসনবিরোধী কঠোর অবস্থানের ফলে এই ধরনের নির্বাসনের ঘটনা বেড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১০

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১১

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১২

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৩

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৫

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৬

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৭

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৮

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

২০