সিপিএন ডেস্ক:
২২ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫৮ জন

৩০ সেপ্টেম্বর পর্দা উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপ

আগামী ৩০ সেপ্টেম্বর পর্দা উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপে। বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশ নিতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তার আগে আজ সোমবার আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন ক্রিকেটাররা। এরপর সংবাদ সম্মেলনে কথা বলেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেখানে প্রস্তুতি ঘাটতির কথা জানিয়েছেন টাইগ্রেস অধিনায়ক।

বিশ্বকাপের আগে নারীদের দুই দল লাল ও সবুজ দলকে হারায় অনূর্ধ্ব-১৫ পুরুষ দল। পরে সিরিজও জিতে নেয় ছেলেরা। সেই সিরিজে প্রস্তুতি ভালো হয়নি, স্বীকার করে নিয়েছেন জ্যোতি, ‘প্রস্তুতি আদর্শ হয়নি হয়তো। কিন্তু বাংলাদেশের যত সু্যোগ-সুবিধা ছিল সেটা নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু যেটা হয়নি সেটা নিয়ে ভাবতে চাই না। অনূর্ধ্ব-১৫ দলের সঙ্গে জাতীয় দলের সবাই কিন্তু খেলে নাই। অনেককে বাইরে থেকে নেওয়া হয়েছে। তবে হ্যাঁ, আমরা আপ টু দ্য মার্ক পারফর্ম করতে পারিনি।’

আরও পড়ুন:

প্রস্তুতিতে ঘাটতি হলেও বেশ আত্মবিশ্বাসী অধিনায়ক জ্যোতি। তিনি বলেন, ‘পাকিস্তানে আমরা এক ম্যাচ ছাড়া সবগুলোতেই ২০০’র বেশি রান তুলেছিলাম, যদিও সাধারণত আমাদের গড় স্কোর ১৮০। এর মানে ব্যাটাররা ভালো উইকেটে বড় রান করতে সক্ষম। আমাদের বোলিং ইউনিটও খুব ভালো। সামনে চ্যালেঞ্জ আছে, তবে আইসিসি টুর্নামেন্টে ভালো উইকেটে খেলার সুযোগই আমাদের শক্তি।’

এ দিকে ম্যাচ বাই ম্যাচ এগোতে চান কোচ সারওয়ার ইমরান। তিনি বলেন, ‘আমরা ম্যাচ ধরে এগোতে চাই। ভালো ক্রিকেট খেলাই লক্ষ্য। পাকিস্তান আর শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের ৫০/৫০ সম্ভাবনা আছে। প্রতিটি ম্যাচ জয়ের মানসিকতা নিয়েই খেলবো। অস্ট্রেলিয়ার মতো দলের মানদণ্ড যাই হোক না কেন, আমাদের উদ্দেশ্য ভালো পারফরম্যান্স করা। গত বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিলাম, এবার আরও বেশি জয় চাই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১০

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১১

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১২

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৩

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৫

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৬

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৭

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৮

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

২০