স্পোর্টস ডেস্ক
৩ জানুয়ারী ২০২৬, ৪:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩৮ জন

বাংলাদেশী পেসার মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিল কলকাতা

ছবিঃ সংগৃহিত

এবার আনুষ্ঠানিক ঘোষণা এল কলকাতা নাইট রাইডার্সের কাছ থেকে। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটিকে বাংলাদেশ পেসার মোস্তাফিজকে দলে থেকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে।

এর আগে গুয়াহাটিতে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে মোস্তাফিজকে কলকাতার ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এএনআইকে সাইকিয়া বলেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআই আরও বলেছে, তারা যদি খেলোয়াড় বদলাতে চায়, বিসিসিআই সেই অনুমতিও দেবে।’

রপর কলকাতা এক বিবৃতি দিয়ে জানিয়েছে, মোস্তাফিজকে তারা এবার আইপিএলের দল দল বাদ দিয়েছে। বিবৃতিতে দলটি লিখেছে, ‘কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করেছে যে আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিসিসিআই/আইপিএল আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মৌসুমের আগে দল থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। যথাযথ প্রক্রিয়া ও পরামর্শ অনুসরণ করে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।’

সেখানে আরও বলা হয়েছে, ‘আইপিএলের নিয়ম অনুযায়ী বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে একজন বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।’

মোস্তাফিজকে এবার নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা। আইপিএলে এটা হতো মোস্তাফিজের ষষ্ঠ দল। এর আগে মোস্তাফিজ ৫টি দলের হয়ে ৮ মৌসুম আইপিএলে খেলেছেন। সব মিলিয়ে আইপিএলে ৬৫ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর বনানীতে ফ্ল্যাটের চেয়ে কবরের দাম বেশি

পশ্চিমবঙ্গকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানাতে চায়: শুভেন্দু

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

১০

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

১১

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১২

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১৩

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১৪

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৫

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৭

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৮

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৯

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

২০