cpn
৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১ জন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম দুদিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার(৬ সেপ্টেম্বর) দুই দিনের সফরে তিনি নিজ শহরে যাবেন। নতুন রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে গোটা জেলায় বইছে উৎসবের আমেজ।

আরও পড়ুন…

রাষ্ট্রপতির এই সফর ঘিরে ঠাকুরগাঁও শহরজুড়ে গ্রহণ করা হয়েছে বিশেষ সাজসজ্জা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। শহরের প্রধান সড়ক, আইল্যান্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নতুন করে রঙের প্রলেপ দেওয়া হয়েছে। সেই সঙ্গে শোভা পাচ্ছে নানারকম তোরণ, ব্যানার ও ফেস্টুন।

সফরের প্রথম দিনে আজ সকালে ঠাকুরগাঁও পৌঁছানোর কথা রয়েছে রাষ্ট্রপতির। জন্মভূমিতে পা রেখে তিনি প্রথমে শহরের গোয়ালপাড়া সেনুয়া কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করবেন। বিকেলে জেলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে নাগরিক সমাজের পক্ষ থেকে আয়োজিত এক গণসংবর্ধনায় তার অংশ নেওয়ার কথা রয়েছে। সফরের দ্বিতীয় দিন সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিকেলে তিনি ঢাকায় ফিরে যাবেন।

উল্লেখ্য, গত ২০ আগস্ট সংসদ সদস্যদের সর্বসম্মত ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ নেওয়ার পর এটিই তার প্রথম ঠাকুরগাঁও সফর।

রাষ্ট্রপতির আগমন নিয়ে স্থানীয় বাসিন্দা ও নাগরিক সমাজের মাঝে যেমন উচ্ছ্বাস দেখা গেছে, তেমনি রয়েছে একগুচ্ছ নাগরিক দাবি ও প্রত্যাশা। জেলার অবহেলিত শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে রাষ্ট্রপতি কার্যকর ভূমিকা রাখবেন—এমনটাই আশা করছেন সাধারণ মানুষ।

সংবর্ধনা আয়োজনের বিষয়ে নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. আবু মো. খয়রুল কবির জানান, প্রিয় ব্যক্তিত্বকে বরণ করতে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। বিকেলের সংবর্ধনা অনুষ্ঠানে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সার্বিক বিষযে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন জানান, ৫ সেপ্টেম্বর থেকেই নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট, সড়ক ও অনুষ্ঠানস্থলে বাড়তি পুলিশ মোতায়েনের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সতর্ক নজরদারি বহাল রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০