জামালপুর প্রতিনিধি
৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭২ জন

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ

মহাসড়কে চালক ও পরিবহণ শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিক ইউনিয়ন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকার পথে কোনো বাস চলাচল করছে না। তবে জেলার অভ্যন্তরীণ রুটের বাস ও অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ বলেন, বুধবার রাতে জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার পথে কোনো বাস চলাচল করছে না।

আরও পড়ুন…

জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ জানান, বুধবার জামালপুরগামী ও ঢাকাগামী দুটি বাসে হামলার পর পরিবহণ শ্রমিকদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে। শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, এ ঘটনার পর শ্রমিকদের মধ্যে তীব্র নিরাপত্তাহীনতা ও ক্ষোভ তৈরি হয়েছে। এ কারণে তারা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। একই সঙ্গে বাসে হামলা, ভাঙচুর ও শ্রমিকদের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এর আগে সোমবার (৩১ আগস্ট) রাতে জামালপুর সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় রাজীব পরিবহণের একটি বাসের সঙ্গে একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি অটোরিকশার ওপর উলটে পড়ে চারজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হন।

এ দুর্ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে সদর উপজেলার নান্দিনা এলাকায় স্থানীয় কিছু লোকজন রাজীব পরিবহণের বাস চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধন চলাকালে স্থানীয় কিছু লোকজন ঢাকা থেকে জামালপুরের উদ্দেশে আসা রাজীব পরিবহণের দুটি বাস ভাঙচুর করেন। এর প্রতিবাদে বৃহস্পতিবার জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধের কর্মসূচি পালন করা হচ্ছে।

শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, চালক ও পরিবহণ শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০