সিপিএন ডেস্ক
২২ নভেম্বর ২০২৫, ৭:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৮ জন

বিয়ে করলেন অভিনেত্রী মম, পাত্র কে?

বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মাইমুনা ফেরদৌস মম। শুক্রবার (২১ নভেম্বর) চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসানকে বিয়ে করেন এই অভিনেত্রী।

এদিন ঢাকার ধানমণ্ডির একটি রেস্টুরেন্টে দুই পরিবারের কাছের কয়েকজনকে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা।

জানা গেছে, রাফায়েল ও মমর পরিচয় দেড় বছরের।

এই সময়টায় তারা ঘোরাঘুরি করেছেন, নিজেদের জেনেছেন, পারস্পরিক বোঝাপড়া উন্নয়নের চেষ্টাও করেছেন। আর দেড় মাস ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। এরপর দুজনে সিদ্ধান্ত নেন বিয়ে করে সংসারী হবেন। তারপর দুজনে দুজনের পরিবারকে জানালে পারিবারিকভাবে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হয়।

মাইমুনা মম গণমাধ্যমে বলেন, ‘রাফায়েলের সততা আমাকে মুগ্ধ করেছে। কথাবার্তায় কোনো রাখঢাক রাখে না, সে খুবই স্ট্রেট ফরোয়ার্ড। সবচেয়ে দারুণ বিষয়, শেষ মুহূর্তে পরিকল্পনা বদল করে নতুন কোনো পরিকল্পনা করে ফেলা।’

আরও পড়ুন

২০২১ সাল থেকে নিয়মিত অভিনয় করলেও তার আগে টানা ছয় বছর রেডিওতে ‘কথাবন্ধু’ হিসেবে কাজ করেছেন মম।

তার অভিনীত প্রথম চলচ্চিত্র শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’, যেটিতে তিনি সহশিল্পী হিসেবে পেয়েছিলেন ভারতের জনপ্রিয় অভিনেতা পরমব্রতকে।

তবে মুক্তির দিক দিয়ে মমর প্রথম চলচ্চিত্র জুলফিকার জাহেদির সিনেমা ‘কাগজ’। এখন দেশের দুটি টেলিভিশন চ্যানেলে মাইমুনা মমর তিনটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে।

অন্যদিকে রাফায়েল আহসান ‘নয়ছয়’ নামে একটি সিনেমা নির্মাণ করেছেন। ২০১৪ সালে সেই ছবি মুক্তি পায়।কয়েক বছর ধরে শুধু প্রযোজনাই করছেন। ‘ইন্টার্নশিপ’, ‘পেট কাটা ষ’, ‘দৌড়’, ‘আগস্ট ১৪’ প্রযোজনার সঙ্গে যুক্ত তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০