সিপিএন ডেস্ক:
৩০ নভেম্বর ২০২৫, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৮ জন

সোমবার রায়, সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের নতুন শহর প্রকল্পে প্লট নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা, ভাগ্নি টিউলিপসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়।

সোমবার (১ ডিসেম্বর) দুর্নীতির এ মামলার রায় ঘোষণার দিন নির্ধারিত রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ব্রিটিশ এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ১০ বছরের সাজা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মামলায় ৪৩ বছর বয়সী টিউলিপের বিরুদ্ধে অভিযোগ তিনি তার মা শেখ রেহানা (৭০), ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ববি (৪৫) ও বোন আজমিনা সিদ্দিক রূপন্তীকে (৩৫) শেখ হাসিনার মাধ্যমে প্লট পাইয়ে দিয়েছেন।

বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মামলায় টিউলিপের দোষী সাব্যস্ত হওয়ার ‘জোরালো সম্ভাবনা রয়েছে। কেননা, তার খালা ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা গত বৃহস্পতিবার একই মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।

আরও পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এ নিয়ে খবর প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। এরপর সিটি মিনিস্টারের পদ ছাড়তে বাধ্য হন তিনি।

সংবাদমাধ্যমটি রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশে যদি টিউলিপ দুর্নীতির দায়ে অভিযুক্ত এবং দীর্ঘ সাজাপ্রাপ্ত হন তাহলে ব্রিটিশ এমপির পদ ছাড়ার চাপে পড়বেন তিনি।

রূপপুর পারমাণবিক কেন্দ্রের দুর্নীতির অভিযোগ সামনে আসার পরও চলতি বছরের জানুয়ারিতেও একই রকম চাপে পড়েছিলেন তিনি। কিন্তু মন্ত্রিত্ব ছেড়ে সেবার বেঁচে যান। টিউলিপ যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের এমপি।

রূপপুরের দুর্নীতির অভিযোগের মধ্যেই সামনে আসে যুক্তরাজ্যে একটি ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার করেছেন টিউলিপ। তিনি বলেছিলেন, বাবা-মায়ের থেকে ফ্ল্যাটটি পেয়েছেন। কিন্তু আসলে আওয়ামীপন্থী এক নেতার কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়েছিলেন তিনি। ঘুষ হিসেবে তিনি এটি নিয়েছেন বলে অভিযোগ ওঠে।

যদিও এরপর ব্রিটিশ সরকারের এক অভ্যন্তরীণ তদন্ত জানায়, টিউলিপ ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার করে মন্ত্রিত্বের কোনও ধারা লঙ্ঘন করেননি।

এদিকে বাংলাদেশে টিউলিপের মামলা নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন ব্রিটিশ আইনজীবী। তারা বলেছেন, এ মামলা স্বচ্ছ হচ্ছে না। এ ব্যাপারে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনারের কাছে একটি চিঠিও লিখেছেন তারা।

তবে টিউলিপ মামলা ও আইনজীবীদের চিঠির ব্যাপারে কোনও মন্তব্য করেননি। সূত্র: ডেইলি মেইল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০