সিপিএন ডেস্ক:
১৭ ডিসেম্বর ২০২৫, ৯:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২১ জন

মুখোমুখি যুুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা, নজিরবিহীন যুদ্ধের হুমকি

ভেনেজুয়েলার তেল রপ্তানি কার্যত অচল করে দিতে দেশটির সঙ্গে সংশ্লিষ্ট সব নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজের ওপর ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ অবরোধের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণাকে সরাসরি ‘যুদ্ধোন্মাদ হুমকি’ হিসেবে আখ্যা দিয়েছে ভেনেজুয়েলা সরকার। খবর বিবিসির।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন ভেনেজুয়েলা সরকারকে যুক্তরাষ্ট্র ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করেছে। তার অভিযোগ, এই সরকার মাদক পাচার, মানব পাচারসহ নানা অপরাধে জড়িত।

এই ঘোষণার কয়েক দিন আগেই ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্র, যা দেশটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ ভেনেজুয়েলার অর্থনীতি প্রায় পুরোপুরি তেলনির্ভর। এরপর আরও ৬টি জাহাজের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।

ট্রাম্প তার পোস্টে লেখেন, ভেনেজুয়েলা এখন দক্ষিণ আমেরিকার ইতিহাসে ‘সবচেয়ে বড় নৌবহর’ দিয়ে ঘেরা অবস্থায় রয়েছে, যা ভবিষ্যতে আরও শক্তিশালী করা হবে। তার ভাষায়, ‘এটা এমন কিছু হবে, যা তারা আগে কখনো দেখেনি।’

আরও পড়ুন

মার্কিন প্রেসিডেন্ট আরও অভিযোগ করেন, মাদুরো সরকার ‘চুরি করা তেল’ বিক্রি করে মাদক সন্ত্রাস, মানব পাচার, হত্যা ও অপহরণে অর্থ জোগাচ্ছে। যদিও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রমাণ দেয়নি যে সাম্প্রতিক অভিযানে লক্ষ্যবস্তু হওয়া নৌযানগুলো সত্যিই মাদক বহন করছিল। উল্লেখ্য, ফেন্টানিলের প্রধান উৎপাদনকেন্দ্র মেক্সিকো, ভেনেজুয়েলা নয়।

গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ভেনেজুয়েলার কাছাকাছি সমুদ্রপথে চালানো অভিযানে অন্তত ৯০ জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। একই সময়ে ক্যারিবীয় সাগরে হাজার হাজার সেনা ও বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড ফোর্ড মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

ভেনেজুয়েলা পাল্টা অভিযোগ করে বলেছে, যুক্তরাষ্ট্র তাদের প্রাকৃতিক সম্পদ লুট করতে চাইছে। জব্দ হওয়া ‘স্কিপার’ নামের জাহাজটি নিয়ে মাদুরো বলেন, যুক্তরাষ্ট্র জাহাজটি চুরি করেছে এবং নাবিকদের অপহরণ করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জোয়াকিন কাস্ত্রো ট্রাম্পের ঘোষণাকে ‘সরাসরি যুদ্ধের শামিল’ বলে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, ভেনেজুয়েলার সঙ্গে শত্রুতা বন্ধে প্রেসিডেন্টকে নির্দেশ দিতে কংগ্রেসে একটি প্রস্তাবের ওপর ভোট হবে।

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র মাদুরো সরকারকে অবৈধ ও মানবাধিকার লঙ্ঘনকারী বলে অভিযোগ করে আসছে। গত বছরের নির্বাচনকেও ভেনেজুয়েলার বিরোধী দল ও যুক্তরাষ্ট্রসহ বহু দেশ ভুয়া বলে প্রত্যাখ্যান করেছে।

বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুত থাকা সত্ত্বেও উৎপাদন সীমিত রাখা ভেনেজুয়েলা এখন নতুন করে বড় আন্তর্জাতিক চাপের মুখে। এই অবরোধ বাস্তবে কীভাবে কার্যকর হবে এবং এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, তা নিয়েই এখন বিশ্বজুড়ে কৌতূহল ও উদ্বেগ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০