সিপি নিউজ ডেস্ক
৮ ফেব্রুয়ারী ২০২৬, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০৮ জন

৯৩ শতাংশ কারাবন্দি ভোট দানে অংশগ্রহণ করেননি

ছবি: সংগৃহিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ইতিহাসে প্রথমবারের মতো কারাবন্দিদের ভোটাধিকার নিশ্চিত করা হলেও এতে সাড়া মিলেছে খুবই সীমিত। সারা দেশের ৭৫টি কারাগারে থাকা প্রায় ৮৫ হাজার নিবন্ধিত বন্দির মধ্যে ভোট দিয়েছেন মাত্র ৪ হাজার ৫৩৮ জন, যা মোট বন্দির প্রায় ৭ শতাংশ। অর্থাৎ সুযোগ থাকলেও প্রায় ৯৩ শতাংশ বন্দি ভোটে অংশ নেননি।

কারাবন্দিরা পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট প্রদান করছেন। তবে অংশগ্রহণ কম হওয়ার পেছনে দুটি প্রধান কারণ উঠে এসেছে। প্রথমত, অনেক বন্দির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকায় তারা ভোটার হিসেবে নিবন্ধনই করতে পারেননি। দ্বিতীয়ত, আওয়ামীপন্থি আইনজীবীদের মতে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট অনেক বন্দি ইচ্ছাকৃতভাবে ভোটে অংশ নেননি।

কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোট ৮৫ হাজার বন্দির মধ্যে ৬ হাজার ৩১৩ জন ভোটার হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে ত্রুটিপূর্ণ আবেদন বাদ দিলে বৈধ নিবন্ধিত বন্দির সংখ্যা দাঁড়ায় ৫ হাজার ৯৪০ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ৪ হাজার ৫৩৮ জন।

ভোটগ্রহণের সময়সীমা শেষ হওয়ার পর আরও এক দিন বাড়ানো হয়েছে। ফলে রোববারও কারাগারগুলোতে বিশেষ ভোট কার্যক্রম চলবে।

ভিআইপি বন্দিদের বিষয়ে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. জান্নাত-উল-ফরহাদ জানান, ভোটের জন্য ৩৯ জন ভিআইপি বন্দি নিবন্ধিত ছিলেন। তাদের মধ্যে সাবেক মন্ত্রী, রাজনৈতিক নেতা, সাবেক সচিব, পুলিশ কর্মকর্তা এবং একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক রয়েছেন। তবে তারা আদৌ ভোট দিয়েছেন কি না—এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। কিছু গণমাধ্যমে ভিআইপি বন্দিদের ভোট দেওয়ার খবর প্রকাশিত হলেও তা সঠিক নয় বলে তিনি জানান।

উল্লেখ্য, নিবন্ধিত বন্দিরা প্রায় তিন সপ্তাহ ধরে অনলাইনের মাধ্যমে ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেন, যা শেষ হয় ৫ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০