সিপি নিউজ ডেস্ক
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৬ জন

বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি থেকে যিনি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন

ছবিঃ সংগৃহিত

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দলীয়ভাবে তার মনোনয়ন চূড়ান্ত করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির গুলশান কার্যালয় থেকে তাকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানান।

উল্লেখ্য, বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণার পর সেখানে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী:

  • মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ২ মার্চ

  • মনোনয়নপত্র যাচাই-বাছাই: ৫ মার্চ

  • আপিল দাখিল: ৬–১০ মার্চ

  • আপিল নিষ্পত্তি: ১১ মার্চ

  • প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন: ১৪ মার্চ

  • প্রতীক বরাদ্দ: ১৫ মার্চ

  • ভোটগ্রহণ: ৯ এপ্রিল

ভোটগ্রহণের দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেরপুর-৩ আসনে বৈধভাবে মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামানের মৃত্যুজনিত কারণে সেখানে উপনির্বাচনের প্রয়োজন হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বঘোষিত সময়সূচিতে যাদের নাম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় রয়েছে, তাদের নতুন করে মনোনয়নপত্র জমা বা জামানত প্রদান করতে হবে না।

উপনির্বাচন আয়োজন করা হচ্ছে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সংশ্লিষ্ট ধারার আওতায়। বগুড়া-৬ ও শেরপুর-৩—উভয় আসনেই একজন করে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০