সিপি নিউজ ডেস্ক
৯ এপ্রিল ২০২৬, ১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪৮ জন

ঝিনাইদহে প্রসূতির মৃত্যু নিয়ে চিকিৎসা অবহেলার অভিযোগ

ঝিনাইদহে প্রসূতির মৃত্যু নিয়ে চিকিৎসা অবহেলার অভিযোগ
ঝিনাইদহে প্রসূতির মৃত্যু নিয়ে চিকিৎসা অবহেলার অভিযোগ, ছবিঃ সংগৃহিত

ঝিনাইদহে এক প্রসূতির মৃত্যুকে ঘিরে চিকিৎসা অবহেলার অভিযোগ উঠেছে। নিহত আসমা হকের স্বজনদের দাবি, যথাসময়ে সঠিক চিকিৎসা ও পর্যাপ্ত পর্যবেক্ষণ পেলে তার জীবন রক্ষা করা সম্ভব ছিল।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৪ এপ্রিল প্রসবব্যথা নিয়ে আসমা হককে জেলা শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তার সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়। অপারেশনের পর নবজাতক সুস্থ থাকলেও আসমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অভিযোগ রয়েছে, এমন পরিস্থিতিতেই ক্লিনিক কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেয়।

ঝিনাইদহে প্রসূতির মৃত্যু নিয়ে চিকিৎসা অবহেলার অভিযোগ

বুধবার দুপুরে বাড়িতে নেওয়ার পর তার অবস্থার আরও অবনতি হলে রাত সাড়ে ১২টার দিকে পুনরায় একই ক্লিনিকে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। আসমার চাচা আমির হোসেন অভিযোগ করেন, ভর্তি হওয়ার পর দীর্ঘ সময় কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না এবং নির্ধারিত চিকিৎসক সিজারও করেননি। তিনি আরও বলেন, অসুস্থ অবস্থায় রোগীকে বাড়িতে পাঠানো এবং পুনরায় ভর্তি হওয়ার পর যথাযথ চিকিৎসা না দেওয়াই মৃত্যুর কারণ হতে পারে।

তবে ক্লিনিকটির মালিক চিকিৎসক শামীমা দাবি করেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু হয়েছে এবং এতে ক্লিনিকের কোনো গাফিলতি নেই।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন জানান, ঘটনাটি সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে অবগত নন এবং বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০