আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৪ জন

আমিরাতকে ইরানের হুমকি, ইসরাইলের সঙ্গে গোপন আঁতাত ক্ষমার অযোগ্য

আমিরাতকে ইরানের হুমকি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: সংগৃহীত

কোনো উস্কানি ছাড়াই গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এরপর তাদের সঙ্গে ইরানের টানা ৪০ দিন যুদ্ধ হয়। এই যুদ্ধের মধ্যেই গোপনে ও লুকিয়ে সংযুক্ত আরব আমিরাতে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলের সঙ্গে আমিরাতের গোপন আঁতাত ক্ষমার অযোগ্য বলে আমিরাতকে হুমকি ‍দিয়েছে ইরান।

আরও পড়ুন…

আসছে বাজেটে মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর

বুধবার (১৩ মে) নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানায়। যদিও আমিরাত তার দাবি অস্বীকার করেছে।

কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, আবুধাবিতে নেতানিয়াহুর এ গোপন সফরের ব্যাপারে তারা আগে থেকে জানতেন।

তিনি আমিরাতকে হুমকি দিয়ে বলেছেন, ইসরাইলের সঙ্গে এমন গোপন আঁতাত ক্ষমার অযোগ্য।

এ ব্যাপারে মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, নেতানিয়াহু প্রকাশ্যে ঘোষণা করেছেন তিনি আমিরাতে গিয়েছিলেন। যা আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা অনেক আগেই আমাদের নেতাদের জানিয়েছিল।

তিনি বলেন, ইরানের মহান মানুষদের সঙ্গে শত্রুতা বোকার খেলা। ইসরাইলের সঙ্গে গোপন আঁতাত করা ক্ষমার অযোগ্য।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ইসরাইলের সঙ্গে এসব আঁতাত বিভাজন তৈরি করবে। যারা এর সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে।

এদিকে নেতানিয়াহুর সফরের দাবি পুরোপুরি অস্বীকার করেছে আমিরাত।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যে সফরের কথা বলা হচ্ছে এটির কোনো অস্তিত্ব নেই। এছাড়া ইসরাইলের সঙ্গে তাদের সম্পর্ক এ ধরনের লুকানো সফরের ওপর ভিত্তি করে নয়।

যুদ্ধ চলার সময় আমিরাতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। তেহরানের দাবি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আমিরাতের ভালো সম্পর্ক রয়েছে। যা তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

নেতানিয়াহুর সফরের কথা অস্বীকার করে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমিরাত তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলছে, ইসরাইলের সঙ্গে আমাদের সম্পর্ক প্রকাশ্য এবং সবকিছু অতিপরিচিত আব্রাহাম চুক্তির মাধ্যমেই হয়। ইসরাইলের সঙ্গে আমাদের সম্পর্ক অস্চ্ছ বা অনানুষ্ঠানিক কোনো কিছুর ওপর ভিত্তি করে নয়।

হামে শিশু মৃত্যুর দায়ে ড ইউনুসের শাস্তি দাবি

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আমিরাত। ওই সময় তাদের সঙ্গে বাহরাইন, মরক্কো এবং সুদানও যোগ দিয়েছিল।

সূত্র: টাইমস অব ইসরাইল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০