সিপিএন ডেস্ক
২ অক্টোবর ২০২৫, ৮:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৬ জন

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, লন্ডনে চিকিৎসাধীন

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার বিষয়টি জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার একমাত্র পুত্র ও নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়।

বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বাবার স্বাস্থ্যসংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন।

জয় জানান, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন চলতি বছরের শুরু থেকেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। কথা বলার সময় আটকে যাওয়া এবং স্মৃতিভ্রংশের লক্ষণ দেখা দিলে ৯ এপ্রিল তাকে ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেওয়া হয়। সেখানে দীর্ঘ ছয় ঘণ্টার পরীক্ষানিরীক্ষা শেষে তার মাথার এমআরআই করা হয়। রিপোর্টে ধরা পড়ে, তার মস্তিষ্কে টিউমার রয়েছে।

পরবর্তীতে তাকে আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসাইন্সে নেওয়া হয়, যেখানে বিশেষজ্ঞরা জানান, টিউমারটি ব্রেনের গভীরে গুরুত্বপূর্ণ নার্ভের সংযোগস্থলে অবস্থিত, যা অপারেশনজনিত ঝুঁকিপূর্ণ। ফলে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার।

আরো পড়ুন:

২৬ এপ্রিল তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সেখানে পৌঁছানোর পরপরই তাকে হারলি স্ট্রিট ক্লিনিকে ভর্তি করা হয় এবং নিউরোসার্জনের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়। দীর্ঘ তিন মাসের পরীক্ষা-নিরীক্ষা শেষে ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে প্রখ্যাত নিউরোসার্জন প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয়।

ডাক্তাররা জানান, সম্পূর্ণ টিউমার অপসারণ সম্ভব নয়। এতে তার প্রাণহানির পাশাপাশি চলাফেরা ও কথা বলার সক্ষমতা হারানোর ঝুঁকি রয়েছে। তাই আংশিক অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা করা হবে। চিকিৎসা অনুযায়ী, তাকে ছয় সপ্তাহ ধরে সপ্তাহে পাঁচ দিন করে মোট ৩০ দিন রেডিয়েশন ও কেমোথেরাপি নিতে হবে। এই ধাপ অক্টোবর মাসেই শুরু হওয়ার কথা রয়েছে।

এ চিকিৎসা শেষে তিনি চার সপ্তাহ ডাক্তারদের পর্যবেক্ষণে থাকবেন। তারপর শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকরা দেশে ফেরার অনুমতি দিলে তিনি বাংলাদেশে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন তার ছেলে।

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০