কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার চৌদ্দদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল দুর্বৃত্ত ব্যালট ছিনিয়ে নিয়ে ‘ধানের শীষ’ মার্কায় সিল মারার চেষ্টা চালায়। তবে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আমজাদ হোসেন জানিয়েছেন, তারা কোনো ব্যালট বাক্সে সিল দিতে সক্ষম হয়নি।
প্রিজাইডিং অফিসার জানান, দুর্বৃত্তরা তিনটি কক্ষে জোরপূর্বক প্রবেশ করে ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, যা কর্মকর্তাদের তৎপরতায় ব্যর্থ হয়। পরে ঘটনাস্থল থেকে সিল মারা ৩৮টি ব্যালট উদ্ধার করা হয় এবং সেগুলো বাতিল ঘোষণা করা হয়।
লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। হামলার কারণে ভোটগ্রহণ কার্যক্রম দুপুর ১টা ৩০ মিনিট থেকে দেড় ঘণ্টা স্থগিত ছিল।
No tags found for this post.
মন্তব্য করুন