খাগড়াছড়ি প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৫, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১১ জন

পকেটে চিরকুট নিয়ে যুবকের আত্মহত্যা

ছবি: প্রতিবেদক

খাগড়াছড়ির দীঘিনালায় পারিবারিক টানাপোড়েন এবং অশান্তির কারণে এক যুবক আত্মহ*ত্যা করেছে। বুধবার বিকালে দীঘিনালা উপজেলার কবাখালী বাজারে এক দোকান ঘরের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃত*দেহ উদ্ধার করে পুলিশ।

নিহ*তের নাম আবু ছিদ্দিক। সে রাঙ্গামাটির লংগদু উপজেলার ৫নং সোনাই এলাকার সাবেক মেম্বার আবু তাহেরের সন্তান। নিহত ব্যক্তি কবাখালী বাজারে একটি ডেকোরেশন দোকানে কাজ করতেন। ঘটনার দিন দোকানের দরজা বন্ধ করে ভিতরে ঘরের আড়ার সাথে গ*লায় ফাঁস দেন তিনি।

 

 

পুলিশ জানায়, স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদে*হটি উদ্ধার করে। এসময় লাশ সুরতহালের সময় তার পকেট থেকে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে পারিবারিক অশান্তি এবং সংসারে টানাপোড়েনের কথা উল্লেখ ছিল বলে জানিয়েছেন পুলিশ।

দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ মো. জাকারিয়া বলেন, ‘স্থানীয়দের বরাতে ঝুল*ন্ত অবস্থায় আমরা একটি মরদেহ উদ্ধার করেছি। লাশের সুরতহাল করা হয়েছে। তার পকেট থেকে একটি চিরকুট পাওয়া গেছে। এ চিরকুট তার নিজের লেখা কিনা সেটার ফরেন*সিক পরীক্ষা করে দেখা হবে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে আইন*গত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০