ফরিদপুর প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৫, ৬:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৫ জন

দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

ছবি: প্রতিবেদক

ফরিদপুরে শ্যালিকাকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় দুলাভাইসহ চারজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- ধর্ষণ ও হত্যার শিকার ওই নারীর দুলাভাই ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের জাহাঙ্গীর ব্যাপারী (৩৮), একই গ্রামের কামরুল মৃধা (৩৮), আলী বেপারী (৪৩) ও চরদড়ি কৃষ্ণপুর গ্রামের বক্কার বেপারী (৩৮)।

রায় ঘোষণার সময় জাহাঙ্গীর ছাড়া সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশের পাহারায় তাদের জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

আদালত ওই চার আসামিকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দুটি ধারায় রায় দেয়। হত্যার ঘটনায় আমৃত্যু কারাদণ্ড এবং ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন সশ্রম করাদণ্ড দেওয়া হয়।

 

প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করল ইসি

 

আমৃত্য কারাদণ্ডের পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক। অপরদিকে ধর্ষণের দায়ে ওই চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ করে টাকা জরিমানা করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০১২ সালের ১ অক্টোবর ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর ইউনিয়নের চর দড়িকৃষ্ণপুরে মেয়েটির বড় বোনের স্বামী জাহাঙ্গীর বেপারী রাত ১ টার দিকে কয়েকজনকে নিয়ে শ্বশুর বাড়িতে যান। এরপর বোনের অসুস্থতার কথা বলে তাকে দরজা খুলতে বলে। ‌‌ মেয়েটি সহজ সরল মনে দরজা খুললে আসামি মেয়েটিকে তার সঙ্গে থাকা কয়েকজন মিলে ধর্ষণ শেষে হত্যা করে।

‎এরপর আসামী প্রকৃত ঘটনা আড়াল করে মেয়েটিকে কবর দিয়ে দেয়। মেয়েটির মায়ের এ বিষয়ে সন্দেহ তৈরি হলে তিনি ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতে ধর্ষণ ও হত্যার দায়ে মামলা দায়ের করে।

এ মামলার আলামত নষ্ট করার দায়ে আরও দুই আসামি মমতাজ বেগম (৬৩) ও আমৃত্য কারাদণ্ডপ্রাপ্ত আলী বেপারির বাবা আবুল কালাম বেপারিকে (৬৮) পাঁচ বছর করে সশ্রম কারদণ্ড দিয়েছে আদালত।

এছাড়া তাদের ২০ হাজার টাকা জরিমানাও দেওয়া হয়েছে। অনাদায়ে ছয় মাস বিনাশ্রম কারদণ্ড ভোগ করতে হবে।

রাষ্ট্রপক্ষের (পিপি) গোলাম রব্বানী ভুইয়া বলেন, ২০১২ সালে ঘটনা ঘটনার পর সংশ্লিষ্ট থানা মামলাটি না নেওয়ায় পরবর্তীতে আদালতে মামলা হয়। এ মামলাটি তদন্ত করার জন্য সদরপুর থানার এসআই, ওসি, ঢাকার সিআইডি ও সবশেষ ফরিদপুরের ডিবিসহ মোট সাতজন কর্মকর্তা তদন্ত করেন।

তিনি বলেন, অবশেষে ঘটনার পাঁচ বছর পর ফরিদপুর ডিবির এসআই মো. আবুল কালাম আদালতে অভিযোগ পত্র দেন। এ মামলা নিয়ে দীর্ঘসূত্রিতার সৃষ্টি হলেও ধর্ষণ ও হত্যার ঘটনায় ন্যায় বিচার পেয়ে আমরা (রাষ্ট্রপক্ষ) সন্তুষ্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০