নীলফামারী প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৯ জন

নীলফামারীর কচুকাটায় একযোগে বিএনপিতে যোগ দিলেন ৭০০ ভোটার

নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নে একযোগে ৭০০ জন ভোটার বিএনপিতে যোগদান করেছেন। ইউনিয়নের মোহাব্বত বাজিদপাড়া দোলা পাড়ায় ভবোতরণী দুর্গামণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ফুল দিয়ে তাদের বরণ করে নেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এইচ এম সাইফুল্লাহ রুবেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোলা পাড়া ভবোতরণী দুর্গামণ্ডপের সভাপতি গজেন্দ্রনাথ রায়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মশগুল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম শাহ আলম তমু, কচুকাটা বিএনপির সাবেক সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বুলু।

বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব এইচ এম সাইফুল্লাহ রুবেল বলেন, “আজকে সনাতন ধর্মাবলম্বীসহ এত মানুষের স্বতঃস্ফূর্তভাবে বিএনপিতে যোগদান প্রমাণ করে, এদেশের মানুষ আর নির্যাতন, দুর্নীতি ও অবিচার মেনে নিতে চায় না। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আপনাদের এই যোগদান আমাদের শক্তিকে বহুগুণে বাড়িয়ে দিল। বিএনপি সব ধর্মের, সব মানুষের দল—আমরা ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাব।”

গজেন্দ্রনাথ রায় জানান, স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ সাধারণ ভোটাররা বিএনপির আদর্শে আস্থা রেখে স্বেচ্ছায় দলে যোগ দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১০

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১১

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১২

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৩

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৫

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৬

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৭

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৮

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

২০