রংপুর প্রতিনিধি
২৬ মে ২০২৬, ৯:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪১ জন

চিপসের লোভ দেখিয়ে শিশুকে পাটখেতে নিয়ে ধর্ষণচেষ্টা

চিপসের লোভ দেখিয়ে শিশুকে পাটখেতে নিয়ে ধর্ষণচেষ্টা
ছবি: সংগৃহীত

রংপুরে সাত বছরের এক শিশুকে চিপসের লোভ দেখিয়ে পাটখেতে নিয়ে ধর্ষণচেষ্টা অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বদিয়ার জামান (৪৫) নামের এক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

ভারতের উপর সামরিক হুমকির সংকেত, ভারতের উপর সামরিক হুমকি, চিকেন’স নেক

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার রাতে নগরীর মাহিগঞ্জের কলাবাড়ি এলাকায় ওই শিশুকে চিপস কিনে দেওয়ার কথা বলে ডেকে নেন অভিযুক্ত বদিয়ার জামান। পরে তাকে পাশের একটি পাটখেতে নিয়ে ধর্ষণচেষ্টা চালান। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এই ঘটনার পর গতকাল রাতেই ভুক্তভোগী শিশুর অভিভাবক বাদী হয়ে মাহিগঞ্জ থানায় একটি মামলা করেন।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, মামলার পরপরই মাহিগঞ্জ থানা-পুলিশ ও ডিবির সমন্বয়ে একটি দল অভিযানে নামে। পুলিশের তৎপরতা টের পেয়ে অভিযুক্ত বদিয়ার জামান এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মিঠাপুকুর উপজেলার রাধাবল্লভপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

আরও পড়ুন…ইসরায়েলকে উপড়ে ফেলার অঙ্গীকার করলেন মোজতবা খামেনি

পুলিশ জানায়, গ্রেপ্তার বদিয়ার জামান পেশায় একজন শ্রমিক। তিনি সাধারণত ঢাকায় থাকেন এবং মাঝে মাঝে রংপুরে আসেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই ব্যক্তি এলাকায় লম্পট প্রকৃতির এবং একাধিক বিয়েও করেছেন।

মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, গ্রেপ্তার আসামিকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার শিকার শিশুটির পরিবার যাতে দ্রুত বিচার পায়, সে জন্য পুলিশ আদালতে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০