সিপিএন ডেস্ক:
১১ ডিসেম্বর ২০২৫, ৪:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২৬ জন

সিলেটে পরপর ২ ভূমিকম্প, জানা গেল উৎপত্তিস্থল

মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটে। একটি ছিল ৩.৫ ও অন্যটি ছিল ৩.৩ মাত্রার।

বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে একটি ভূমিকম্প অনুভূত হয়। এর পাঁচ মিনিট পর ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।

আরও পড়ুন

প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজারে, যার স্থানাঙ্ক অক্ষাংশ ২৪.৮৩° উত্তর ও দ্রাঘিমা ৯১.৮৩° পূর্ব। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ২১৬ কিলোমিটার বলে জানানো হয়। এটি রিখটার স্কেলে ৩.৫ মাত্রার ভূমিকম্প ছিল।

আর দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মৌলভীবাজারের বড়লেখায়। যার স্থানাঙ্ক অক্ষাংশ ২৪.৭৯° উত্তর ও দ্রাঘিমা ৯২.২১° পূর্ব। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ২১৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। এটি রিখটার স্কেলে ৩.৩ মাত্রার ভূমিকম্প ছিল।

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ছোট ছোট ভূমিকম্পের কারণে মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০