সিপিএন ডেস্ক:
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৩ জন

পাকিস্তানের বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে উল্টে গেল ট্রেন

ছবি: সংগৃহীত

দুই দফা বোমা বিস্ফোরণে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে লাইনচ্যুত হয়ে উল্টে পড়েছে জাফর এক্সপ্রেস নামের একটি ট্রেন।

ট্রেনের লাইনে বোমা বিস্ফোরণের ফলে ট্রেনটির ৬টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে। এতে আহত হয়েছেন নারী ও শিশুসহ অন্তত ১২ জন।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলুচিস্তানে প্রদেশের মাসটাঙ জেলায় ঘটেছে এ ঘটনা। ট্রেনটিতে মোট ২৭০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। খবর দ্য ডনের।

আরও পড়ুন:

প্রতিবেদন অনুযায়ী, জাফর এক্সপ্রেসের সেই ট্রেনটি বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারের দিকে যাচ্ছিল। মঙ্গলবার ভোরের দিকে কোয়েটা রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার অল্প কিছুক্ষণ পরেই রেল লাইনে প্রথম বিস্ফোরণ ঘটে এবং থেমে যায় ট্রেন।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র পাওয়ার পর ফের চলতে শুরু করে ট্রেন। এবার কয়েক ঘণ্টা চলার পর বেলুচিস্তানের খারান জেলার দাশত এলাকায় ট্রেনটি পৌঁছালে দ্বিতীয় বার বিস্ফোরণ ঘটে রেললাইনে।

দ্বিতীয় বার বিস্ফোরণের জেরে ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এ ঘটনায় আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল।

জাফর এক্সপ্রেসের ওপর হামলা অবশ্য নতুন কোনো ঘটনা নয়। গত জুনেও একবার বেলুচিস্তানের জ্যাকোবাবাদ জেলার কাছে রেল লাইনে বিস্ফোরণের কারণে লাইনচ্যুত হয়েছিল কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসের ৫টি বগি। সেবার অবশ্য হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এর আগে, গত ১১ মার্চ পাকিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) জাফর এক্সপ্রেসের কোয়েটা থেকে বেলুচিস্তানগামী একটি ট্রেনের ৪৪০ জন যাত্রীকে জিম্মি করেছিল। জিম্মিদের উদ্ধারে সেনাবাহিনী এগিয়ে যায় এবং বিএলএ যোদ্ধাদের সঙ্গে সেনাদের সংঘাত হয়। সেই সংঘাতে বিএলএ-এর ৩৩ জন যোদ্ধা, ২৬ জন যাত্রী এবং ৪ জন সেনাসদস্য নিহত হয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০