আন্তর্জাতিক ডেস্ক
৩ জানুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০১ জন

সহিংসতায় উসকানি, পাকিস্তানে ইউটিউবার-সাংবাদিকসহ ৭ জনের যাবজ্জীবন

ছবি সংগৃহিত

পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডিজিটাল সন্ত্রাসবাদ চালানোর অভিযোগে আলোচিত ইউটিউবার আদিল রাজা এবং সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খানসহ সাতজনকে ‘ডাবল’ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২ ডিসেম্বর) বিচারক তাহির আব্বাস সিপ্রা এই রায় ঘোষণা করেন। দণ্ডিত অন্য ব্যক্তিরা হলেন সাবির শাকির, শাহিন সেহবাই, হায়দার রাজা মেহদি, মঈন পীরজাদা এবং সাবেক সেনা কর্মকর্তা আকবর হোসেন।

২০২৩ সালের ৯ মে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশজুড়ে ছড়িয়ে পড়া দাঙ্গা ও সামরিক স্থাপনায় হামলার ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই রায় দেয়া হয়।

আদালতের রায়ে বলা হয়েছে, আসামিরা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং বিদ্রোহে প্ররোচনা দিয়েছেন। মামলার প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে, আসামিরা ৯ মে’র সহিংসতার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে হামলাকারীদের উৎসাহিত করেছিলেন।

পাকিস্তানের দণ্ডবিধির ১২১ ধারা অনুযায়ী রাষ্ট্রদ্রোহ ও যুদ্ধ ঘোষণার অভিযোগে তাদের দুই দফায় যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে।

এ ছাড়াও বিদ্রোহে প্ররোচনা এবং ষড়যন্ত্রের দায়ে তাদের আরও পৃথক ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ড দেওয়া হয়। সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় তাদের আরও পাঁচ বছর করে তিনটি পৃথক সাজা দেওয়া হয়েছে, যা মূল সাজার সাথে একসাথেই কার্যকর হবে।

অভিযুক্তরা বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় তাদের অনুপস্থিতিতেই এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে এবং সন্ত্রাসবিরোধী আইনের বিশেষ বিধান অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়। বিচার চলাকালীন রাষ্ট্রপক্ষ মোট ২৪ জন সাক্ষীকে আদালতে হাজির করে এবং আসামিদের পক্ষে আদালত নিযুক্ত একজন আইনজীবী লড়াই করেন।

আদালতের নির্দেশনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বলা হয়েছে যে, আসামিরা দেশে ফেরামাত্রই যেন তাদের গ্রেপ্তার করে সাজা কার্যকরের জন্য কারাগারে পাঠানো হয়। সংক্ষুব্ধ পক্ষ চাইলে আগামী সাত দিনের মধ্যে ইসলামাবাদ হাইকোর্টে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০