সিপিএন ডেস্ক:
২৬ নভেম্বর ২০২৫, ৭:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯১ জন

ঐশ্বরিয়ার মতো অভিযোগ নিয়ে আদালতে শিল্পা

ছবি: সংগৃহীত

অনুমতি ছাড়া নাম-ছবি বাণিজ্যিকভাবে ব্যবহার ও বিকৃত কনটেন্ট ছড়ানোর অভিযোগে মাস দুয়েক আগে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন। একই ধরনের অভিযোগ নিয়ে এবার আইনি পথে হাঁটলেন বলিউডের আরেক অভিনেত্রী শিল্পা শেঠি।

ব্যক্তিত্ব সুরক্ষার অধিকার রক্ষায় সম্প্রতি বম্বে হাইকোর্টে একটি মামলা করেছেন শিল্পা। মামলায় বেশ কয়েকটি ওয়েবসাইট, ২৭ জন ব্যক্তি এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন:

শিল্পা শেঠির অভিযোগ, বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে অনুমতি ছাড়াই ব্যাপকভাবে তার পরিচিতি ব্যবহার করা হচ্ছে। বহু ভুয়া ওয়েবসাইট নিজেদের অফিসিয়াল প্ল্যাটফর্ম দাবি করে শিল্পার নাম-ছবি ব্যবহার করছে। শুধু পরিচিত সাইট নয়, অসংখ্য অজানা ওয়েবসাইটেও তাঁর নাম-ছবি দিয়ে বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো হচ্ছে। একই সঙ্গে এআই দিয়ে নির্মিত তার বিকৃত ছবি ও ভিডিও অনিয়ন্ত্রিতভাবে ছড়ানো হচ্ছে।

শিল্পার আইনজীবী সানা রঈস খান বলেন, ‘দশকের পর দশক কঠোর পরিশ্রম করে শিল্পা শেঠি তার পরিচিতি গড়ে তুলেছেন। কোনও ব্যক্তি বা সংস্থা তার সম্মতি ছাড়া নাম, ছবি বা পরিচিতি বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারে না। এই অননুমোদিত ব্যবহার শিল্পার মর্যাদা ও সুনামকে আঘাত করছে। ফলে তিনি আইনি পথে হাঁটছেন।’

তিনি আরও বলেন, ‘কারও পরিচিতি বাণিজ্যিকভাবে ব্যবহার করা আইনত অপরাধ। আমরা আদালতের কাছে আবেদন করেছি যেন এই অপব্যবহার বন্ধ হয় এবং শিল্পার ব্যক্তিত্ব সুরক্ষিত থাকে।’

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই বিভিন্ন আইনি জটিলতায় জড়াতে হচ্ছে শিল্পা ও তার স্বামী রাজ কুন্দ্রাকে। পর্নকাণ্ডে রাজ কুন্দ্রা জেলও খেটেছেন। পরে তাঁদের বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে। সেই মামলায় বম্বে হাইকোর্ট তাঁদের বিদেশ ভ্রমণ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই শিল্পাকে ব্যক্তিত্ব সুরক্ষার দাবি নিয়ে আদালতে যেতে হলো।

 

সূত্র: হিন্দুস্থান টাইমস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০