সারওয়ার শাহ, কিশোরগঞ্জ প্রতিনিধি
৫ ফেব্রুয়ারী ২০২৬, ২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫১ জন

কিশোরগঞ্জে সরকারি কর্মচারীদের বিক্ষোভ, নির্বাচন বর্জনের ঘোষণা

ছবি: সিপিএন

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। একই সঙ্গে তারা আসন্ন নির্বাচন বর্জনের ঘোষণাও দেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় তিন শতাধিক সরকারি কর্মচারী অংশগ্রহণ করেন। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ন্যায্য দাবির বিষয়ে সরকারের কাছে আবেদন জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা কঠোর কর্মসূচির দিকে এগিয়ে যাচ্ছেন।

বিক্ষুব্ধ কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কলিমউদ্দিন, গণপূর্ত অধিদপ্তরের কর্মচারী মোকলেছুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মো. হায়দার আলী, মৎস্য অধিদপ্তরের মো. ইমরান, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মো. সাইফুল ইসলাম, নার্সিং অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মিনা রাণী, এমপিওভুক্ত শিক্ষক সমিতির নেতা সাইয়েদুর রহমান এবং স্থানীয় সরকার বিভাগের অধীন কিশোরগঞ্জ পৌরসভার কর্মচারী মো. আনোয়ার হোসেন।

বক্তারা দ্রুত নবম পে স্কেল কার্যকর করার দাবি জানিয়ে বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০