সিপিএন ডেস্ক:
১৫ নভেম্বর ২০২৫, ৪:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩১ জন

১০ ছক্কায় জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ছবি: সংগৃহীত

জয় দিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল। নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হয় লাল-সবুজের প্রতিনিধিরা। ব্যাট হাতে হংকংয়ের বোলারদের বেধড়ক পিটিয়ে ৩৫ বলে সেঞ্চুরি তুলে নেন টাইগার ওপেনার হাবিবুর রহমান সোহান। এতে বাংলাদেশের টি–টোয়েন্টি ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের মালিক এখন তিনি। ৪২ বলে করা পারভেজ হোসেন ইমনের দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ডটি ভেঙেছেন এই ওপেনার।

সোহানের এমন বিধ্বংসী ব্যাটিংয়ে ৫৪ বল হাতে রেখে ৮ উইকেটের বড় পেয়েছে বাংলাদেশ। শনিবার (১৫ নভেম্বর) কাতারের দোহায় ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে হংকং। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে তারা।

দলের পক্ষে বাবর হায়াত করেন সর্বোচ্চ ৪৯ বলে ৬৩ রান। এছাড়া অধিনায়ক ইয়াসিম মুর্তাজা করেন ২২ বলে ৪০ রান। বাংলাদেশের পক্ষে রিপন মন্ডল ও মেহরাব নেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে রীতিমতো তাণ্ডব শুরু করেন সোহান। চার-ছক্কার ফুলঝুড়িতে মাত্র ১৪ বলে ফিফটি পূরণ করেন তিনি। ওপেনিং জুটিতে জিশান আলমকে সঙ্গে নিয়ে ১১১ রানের জুটি গড়েন সোহান।

এরপর দ্রুতই দুই উইকেট হারায় বাংলাদেশ। জিশান ১৪ বলে ২০ ও জাওয়াদ আবরার ৪ বলে ২ রান করে ফিরে যান। তবে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যান সোহান। ১০ ছক্কা ও ৮ চারে ৩৫ বলে ১০০ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। অন্যদিকে অধিনায়ক আকবর আলী ১৩ বলে ৪১ রানের মারমুখী ইনিংস খেলে অপরাজিত থাকেন।

এশিয়ার উদীয়মান ক্রিকেটারদের নিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারস অনুষ্ঠিত হচ্ছে। টেস্ট খেলুড়ে পাঁচ দেশের ‘এ’ দলের সঙ্গে টুর্নামেন্টে আছে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকংয়ের জাতীয় দল।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০