cpn
১৮ জুলাই ২০২৬, ৪:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৮ জন

সরকারি গেজেটে জুলাই শহীদ ৮৪৩, নতুন আবেদন নেই

সরকারি গেজেটে জুলাই শহীদ ৮৪৩, নতুন আবেদন নেই,জুলাই গণ-অভ্যুত্থানে শহীদের সংখ্যা নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন তথ্য প্রচলিত থাকলেও সরকারি সর্বশেষ গেজেট অনুযায়ী স্বীকৃত ‘জুলাই শহীদ’-এর সংখ্যা ৮৪৩। একই সঙ্গে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃত আহতের সংখ্যা ১৪ হাজার ৩৭০। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শহীদের তালিকায় নতুন করে অন্তর্ভুক্তির জন্য বর্তমানে কোনো আবেদন তাদের কাছে নেই।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার নিহতদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়। ২০২৫ সালের জানুয়ারিতে প্রথম দফায় ৮৩৪ জনের তালিকা প্রকাশ করা হয়। পরবর্তী সময়ে যাচাই-বাছাইয়ের ভিত্তিতে নতুন নাম সংযোজন ও কিছু নাম বাদ দেওয়ায় তালিকাটি একাধিকবার সংশোধন করা হয়। সর্বশেষ গেজেট অনুযায়ী শহীদের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৩।

 

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর জানিয়েছে, বিভিন্ন সময়ে মোট ৮৫৬ জনের নামে গেজেট প্রকাশ করা হলেও যাচাই-বাছাই শেষে কয়েকজনের নাম বাদ দেওয়া হয়েছে। যেসব গেজেট থেকে নাম প্রত্যাহার করা হয়েছে, সেগুলোতে নতুন করে আর কোনো নাম সংযোজন করা হবে না।

তবে শহীদের তালিকায় নতুন আবেদন না থাকলেও আহতদের তালিকা আরও সম্প্রসারিত হতে পারে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, যাচাই শেষে আহতের তালিকায় আরও এক হাজারের বেশি নাম যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছু ক্ষেত্রে শহীদের তালিকাও পুনরায় যাচাই-বাছাই করা হতে পারে।

এদিকে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতের প্রকৃত সংখ্যা নিয়ে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং আন্তর্জাতিক সংস্থার প্রকাশিত তথ্যের মধ্যে পার্থক্য রয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক তথ্যানুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিক্ষোভ-সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা প্রায় ১ হাজার ৪০০ হতে পারে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ইতিহাস সংরক্ষণ, ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং জনস্বার্থের কথা বিবেচনায় নিয়ে সরকারকে দ্রুত একটি নির্ভুল ও চূড়ান্ত তালিকা প্রকাশ করা উচিত।

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, যাচাই-বাছাই কার্যক্রম পুনরায় চালু করা হবে কি না, সে বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটি সিদ্ধান্ত নেবে। ওই সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০