cpnew
২ অক্টোবর ২০২৫, ১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৬ জন

বিমানবন্দরে এনসিপি’র সংবাদ সম্মেলন বয়কট, সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১০টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের ওপর হাত তুলে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকরা সংবাদ সম্মেলন বয়কট করেছেন।

জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং তার সফরসঙ্গীরা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে দেশে ফিরেছেন। বিমানবন্দরে তাদের সফর সংক্রান্ত সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

আরো পড়ুন :

গণমাধ্যমকর্মীরা জানান, ভিআইপি গেটে বিএনপি নেতা হুমায়ুন কবির ব্রিফিং করছিলেন। এ সময় উপস্থিত এনসিপি নেতারা উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন। এক সাংবাদিক তাদের থামতে অনুরোধ করলে এনসিপি নেতাকর্মীরা চড়াও হন এবং সাংবাদিকদের লাঞ্ছিত করার চেষ্টা করেন।

এই ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে যান।

উল্লেখ্য, ২৩ সেপ্টেম্বর ঢাকা ছাড়েন অধ্যাপক মুহাম্মদ ইউনূস, যিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন। তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০