সিপিএন ডেস্ক
২ অক্টোবর ২০২৫, ৪:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৭ জন

প্রবাসীরা ভোট দেবেন কীভাবে, জানালেন ইসি সানাউল্লাহ

অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই লক্ষ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণাও করা হয়েছে। ভোটের সব ধরনের প্রস্তুতিও নিচ্ছে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টরা। আসন্ন এই নির্বাচনে প্রবাসীদের ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। সেই প্রক্রিয়াও শুরু করে দিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হবে।

বুধবার (১ অক্টোবর) প্যারিসে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক মতবিনিময় সভায় ইসি সানাউল্লাহ বলেন, অনলাইন ভোটিং এখনো নিরাপদ মডেল হিসেবে স্বীকৃত হয়নি। তাই আপাতত প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটই কার্যকর সমাধান।

আরো পড়ুন :

তিনি জানান, নভেম্বরে ‘Postal Vote BD’ নামের একটি অ্যাপ চালু করা হবে। এর মাধ্যমে নিবন্ধিত ভোটাররা ব্যালটের জন্য আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি ট্র্যাক করা যাবে। প্রবাসীদের পাঠানো ব্যালট সরাসরি সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাবে।

সভায় সভাপতিত্ব করেন ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী।

এছাড়া বক্তব্য দেন- ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ তাহের, ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) সমন্বয়ক মাহবুব হোসাইন, বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্স শাখার সভাপতি আবুল খায়ের লস্কর, সংগঠনের উপদেষ্টা জালাল আহমদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা এলায়েন্সের আঞ্চলিক সংগঠক ইশতিয়াক আকিব এবং ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ আব্দুল মালেক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০