সিপিএন ডেস্ক:
২৭ অক্টোবর ২০২৫, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০১ জন

ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল নিয়ে বৃহৎ জোট গঠন করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি। আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে নিয়ে গঠন করা হবে বৃহত্তর রাজনৈতিক জোট। এ কারণে বিভেদের পথে না গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।’

সোমবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে একাধিক প্রার্থীর সঙ্গে কথা বলছি, আমাদের মূল বক্তব্য হচ্ছে জোটের শরিকসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

 

আরও পড়ুন:

 

 

আগামী জাতীয় নির্বাচনে দলীয় বিবেচনা নয়, বরং যোগ্য ও জনবান্ধব প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে তারুণ্যনির্ভর নেতৃত্বে, যেখানে থাকবে গণতন্ত্র ও ন্যায়বিচার।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠালগ্নেই চিন্তা করেছিলেন, এ দেশের যুবসমাজকে ঐক্যবদ্ধ ও উজ্জীবিত করতে হবে। জাতি বিনির্মাণে তাদের বিভিন্নভাবে কাজে লাগাতে হবে। সেই থেকে আমাদের যুবদলের যাত্রা শুরু।’

তিনি বলেন, ‘আজকে ৪৭ বছরে আমরা যা অর্জন করতে পেরেছি; জাতীয় জীবনে, যুবকদের জন্য কর্মসংস্থানে, যুববিষয়ক মন্ত্রণালয়ের সূচনার মাধ্যমে এবং এই যুবকদের নিয়ে, তারুণ্যের ভাবনা নিয়ে আমরা বর্তমানে যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি, সেটাকে আমরা ৩১ দফায় ধারণ করেছি।’

বিএনপির এই নেতা বলেন, ‘তরুণ ও যুবকদের রাজনৈতিক ভাবনা জানতে আমরা সমগ্র বাংলাদেশে সফর করেছি। তারুণ্যের রাজনৈতিক ভাবনা আমরা গ্রহণ ও আত্মস্থ করে সামনের দিনে জাতির বিনির্মাণে কীভাবে আমরা সেটা বাস্তবায়ন করতে পারি, সে লক্ষ্যে আমরা কর্মসূচি গ্রহণ করছি।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘এ দেশে যুবকদের কর্মসংস্থাননির্ভর বাংলাদেশ হবে। যুবকদের চিন্তা-চেতনা, মেধা ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ বিনির্মাণ হবে। জুলাই অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের শহীদরা এ স্বপ্ন দেখেছিলেন।’

ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা সবাই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রশ্নে এক থাকব। আর দ্বিতীয়ত, ফ্যাসিবাদকে আমরা কোনোভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন হতে দেব না। এই ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করে দিতে হবে। সেই জায়গায় যেন আমরা ঐক্যবদ্ধ থাকি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১০

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১১

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১২

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৩

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৫

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৬

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৭

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৮

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

২০