সিপিএন ডেস্ক:
১০ নভেম্বর ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৪ জন

বেড়িবাঁধে সরকারি জমি বিক্রি, দুই নেতার সিন্ডিকেট

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের বেড়িবাঁধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ৭২ কাঠা জমি বিক্রি করে দিয়েছেন খোদ সংস্থাটির দুই কর্মকর্তা। জায়গাটি কিনে আবার সেখানে আবাসন প্রকল্প শুরু করেন আওয়ামী লীগের প্রভাবশালী দুই নেতা। নাম দেওয়া হয় আন-নামী রিভার ভিউ সিটি। তারা হলেন- আন-নামী প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান আবদুল্লাহ আল আমিন দারা এবং ব্যবস্থাপনা পরিচালক মহিবুল্লাহ।

পরবর্তীতে ওই সিটিতে প্রায় সাড়ে ৬ কোটি টাকায় কাগজের নকশায় ৭৬টি ভুয়া প্লট বানিয়ে বুকিং দেয় পিচ রিয়েল এস্টেট নামে আরেকটি প্রতিষ্ঠান। এরপরই ওই জমিতে বেদখল পাল্টা বেদখল চলে বেশ কয়েক বছর। সর্বশেষ ওই ভূমি দখলে রাখতে বস্তি ও মন্দির নির্মাণ করেন আওয়ামী লীগের সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লাহ।

আরও পড়ুন: তাপমাত্রা আরো কমবে, বাড়তে পারে শীত

এদিকে ১০ বছরের বেশি সময়েও প্লট বুঝে না পেয়ে গত বছরের ৬ অক্টোবর আদালতে মহিবুল্লাহ এবং আবদুল্লাহ আল আমিন দারার বিরুদ্ধে মামলা করেন শাবাব কমার্স অ্যান্ড ফাইন্যান্স নামে গড়ে ওঠা একটি সমিতির প্রতিষ্ঠান পিচ রিয়েল এস্টেটের সদস্য কামালুদ্দিন ফারুকী। পরে মামলাটির তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তথ্যানুসন্ধানে দেখা যায়, ২০০৯ সালের ৩১ আগস্ট এবং ২০১১ সালের ১৯ জুলাই এবং ১১ আগস্ট মোট ৮টি দলিলে সরকারি ওই জমি সাফ কবালা রেজিস্ট্রি করে দেন পাউবোর সাবেক উপপরিচালক কাজী মো. মাহফুজুর রহমান এবং শনাক্তকারী ছিলেন পাউবোর জিল্লাদার আবদুর রব। রেজিস্ট্রির সময় পাউবোর দুটি কাগজ ব্যবহার করা হয়। সংস্থাটির তৎকালীন মহাপরিচালক আবুল কালাম মোহা. আজাদের স্বাক্ষর করা ২০০৯ সালের ১৬ মার্চের ৪৭তম সভার কার্যবিবরণী। এর স্মারক- ৩৩/পাউবো/সচিব/পরি- সভা/৪৭/২০০৯। একই সঙ্গে ব্যবহার করা হয় পাউবোর ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের উপপরিচালক (প্রশাসন) এম রহমানের স্বাক্ষর করা ওই বছরের ১৬ এপ্রিলের একটি অফিস আদেশ। এর স্মারক- কে/অ/ভূমি-৫২/১০০৭। এসব তথ্য ফাঁস হয়েছে প্রায় ১০ বছর পর।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এখানে যোগসাজশে দুর্নীতি হয়েছে। এর সঙ্গে যারা সরাসরি জড়িত তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে পানি উন্নয়ন বোর্ডও দায় এড়াতে পারে না। এক্ষেত্রে তিনটি পক্ষ অপরাধী তাদের জবাবদিহির আওতায় আনতে এবং অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। জমিটি কীভাবে বিক্রি হলো সে সম্পর্কে পানি উন্নয়ন বোর্ডের উপপরিচালক জহিরুল ইসলাম বলেন, পানি উন্নয়ন বোর্ড কিংবা সরকারি যে কোনো জায়গা বিক্রির কোনো সুযোগ নেই।

খোঁজ নিয়ে জানা গেছে, জমি রেজিস্ট্রি দাতা কাজী মাহফুজুর রহমান ২০০৭ সালের ১৯ জুন অবসরে যান। গত বছরের ২৪ ডিসেম্বর মারা গেছেন। তার বাড়ি পটুয়াখালী সদরের কলাতলায়। তবে শনাক্তকারী আবদুর রবের খোঁজ পাওয়া যায়। মোবাইলফোনে তার সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি কিছু জানি না। আবদুর রব থাকেন রাজধানীর দক্ষিণ বাসাবোর ৯৩ নম্বর বাড়িতে। তিনিও পানি উন্নয়ন বোর্ডের জিল্লাদার পদে চাকরি করতেন। তবে তিনি ২০১০ সালের ৭ জুন অবসরে গেছেন।

জমিটির সর্বশেষ ক্রেতাদের অন্যতম এবং মামলার বাদী কামালুদ্দীন ফারুকী বলেন, জমি বিক্রি নিয়ে প্রতারণার ঘটনায় আমরা মামলা করেছি। ওই প্রতারণায় আমাদের প্রায় ৫০০ জন সাধারণ আয়ের মানুষ ভুক্তভোগী। তাদের আইনজীবী অ্যাডভোকেট আবু কায়সার বলেন, বিক্রির সময় মহিবুল্লাহ পানি উন্নয়ন বোর্ডের বরাদ্দের কাগজপত্রও দেখান। ওই বরাদ্দপত্রে তৎকালীন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের স্বাক্ষরও আছে। কিন্তু এখন পানি উন্নয়ন বোর্ড সেসব অস্বীকার করছে।

সূত্র-বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০