সিপিএন ডেস্ক
৯ নভেম্বর ২০২৫, ৯:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৭ জন

তাপমাত্রা আরো কমবে, বাড়তে পারে শীত

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে রাতের দিকে মৃদু ঠাণ্ডা বাতাস বয়ে যাচ্ছে গত কিছুদিন ধরে। এতে কিছুটা শীতও অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, রাতের তাপমাত্রা কমার কারণেই এমনটা হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, আগামী সোম ও মঙ্গলবারও রাতের তাপমাত্রা কিছুটা কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে।এরপর আবার তা কিছুটা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক কালের কণ্ঠকে বলেন, ‘সারা দেশে অঞ্চলভেদে রাতের তাপমাত্রা এক থেকে পাঁচ ডিগ্রি কমেছে। ফলে রাতে বা ভোরে কিছুটা শীত শীত অনুভূতি হচ্ছে। আগামী দুইদিনও (সোম ও মঙ্গলবার) তাপমাত্রা কমার প্রবণতা থাকতে পারে।

তবে কমলেও তা খুব বেশি নয়। এরপর আবার কিছুদিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ১৯ নভেম্বরের পর আবার সারা দেশে তাপমাত্রা কমতে পারে।’

আরো পড়ুন

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আজ।

সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
এদিকে রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে, ৩২.৬ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে, ১৬.৫ ডিগ্রি। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যথাক্রমে ৩০.৫ ডিগ্রি ও ২১.৮ ডিগ্রি সেলসিয়াস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০