
সম্প্রতি এক জরিপে উঠে এসেছে ইতালিতে বাড়ি ভাড়া বেড়েছে অস্বাভাবিক হারে। বিশেষ করে মিলান, রোম, ফ্লোরেন্স ও ভেনিসের মতো বড় শহরগুলোতে বাসা ভাড়া এখন অনেকের মাসিক বেতনের চেয়েও বেশি। ফলে পরিবার নিয়ে সেখানে বসবাস করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে প্রবাসী বাংলাদেশিসহ বিদেশি শ্রমিকদের জন্য।
ইতালিতে সর্বনিম্ন বেতন ১ হাজার ১৫০ ইউরো এবং দেশটির কর্মজীবী মানুষের গড় বেতন প্রায় ২ হাজার ৫০০ ইউরো। তবে, মিলান ও রোম সিটি সেন্টারে মাঝারি সাইজের একটি এপার্টমেন্ট ভাড়া প্রায় ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৬০০ ইউরো।
অন্যদিকে ছোট শহরে একই ধরনের বাসা ভাড়া ৫০০ থেকে ৭০০ ইউরো। তবে সেখানে কর্মসংস্থানের সুযোগ তুলনামূলকভাবে কম।
ছোট শহর ও ইতালির দক্ষিণাঞ্চলে বাসা ভাড়া অনেক কম। তবে দক্ষিণ ইতালিতে সমস্যা হলো পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব। শিল্পসমৃদ্ধ ইতালির কর্মসংস্থানের ক্ষেত্রে অনেকেই ভাগ্যক্রমে পেয়ে যান ছোট শহরে বসবাসের সুযোগ।
আরও পড়ুন:
সেই হিসেবে রাজধানী বা বড় শহরে জীবনযাত্রার খরচ মেটানো এখন অনেকের কাছেই কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রায় ৫০ লাখ বিদেশি কর্মী ইতালিতে কাজ করেন, যার মধ্যে প্রায় ৩ লাখ বাংলাদেশি। তাদের অনেকেই বলছেন, আয়ের বেশিরভাগ অংশই চলে যাচ্ছে বাড়ি ভাড়ায়, ফলে পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, বড় শহরের চাকচিক্য ও সুযোগ-সুবিধা থাকলেও ছোট শহরের মানুষ তুলনামূলকভাবে বেশি শান্তিপূর্ণ ও উপভোগ্য জীবনযাপন করছেন।
মন্তব্য করুন