সিপিএন ডেস্ক
২২ নভেম্বর ২০২৫, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৪ জন

সার্চবারে সরাসরি এআই জেমিনি ৩ যুক্ত করল গুগল

গুগল কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ নিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের নতুন এআই মডেল জেমিনি ৩ উন্মোচন করার পর তা সরাসরি সার্চ সেবায় যুক্ত করেছে। মঙ্গলবার (২২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এক ঘোষণায় গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট এই তথ্য জানায়। এটি গুগলের ইতিহাসে প্রথম এমন ঘটনা।

আগে জেমিনি মডেলের নতুন সংস্করণ ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে কয়েক সপ্তাহ বা মাস অপেক্ষা করতে হতো, কিন্তু এবার তা পরিবর্তন করা হয়েছে। ঘোষণার দিনেই জেমিনি ৩ সার্চে সক্রিয় হয়ে গেছে।

গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেন, ‘এটাই আমাদের সবচেয়ে উন্নত ও বুদ্ধিমান মডেল, এবং ব্যবহারকারীরা শুরু থেকেই এর সুবিধা পাবেন।’

গুগল জানিয়েছে, জেমিনি ৩ বর্তমানে আন্তর্জাতিক মানদণ্ডে শীর্ষে রয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ এআই কর্মক্ষমতা পরীক্ষায় এটি অনেক বড় প্রযুক্তি প্রতিষ্ঠানকে ছাড়িয়ে গেছে।

নতুন মডেলের ওপর ভিত্তি করে গুগল একটি নতুন ফিচারও চালু করেছে—জেমিনি এজেন্ট। এটি ব্যবহারকারীর জন্য বিভিন্ন জটিল কাজ করতে সক্ষম, যেমন চাকরির আবেদন তৈরি, ইমেইল সাজানো, ভ্রমণ পরিকল্পনা বুকিং, এবং এমনকি ব্যক্তিগত ডেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা।

আরও পড়ুন

প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, গুগলের এআই ল্যাবের প্রধান ডেমিস হাসাবিস যে ‘সর্বজনীন সহকারী’ তৈরির স্বপ্ন দেখছিলেন, জেমিনি এজেন্ট সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে।

জেমিনি অ্যাপেও বড় পরিবর্তন এসেছে। এখন যেকোনো প্রশ্নের উত্তর ওয়েবসাইটের মতো প্রদর্শিত হবে, যেখানে থাকবে চিত্র, ভিজ্যুয়াল উপাদান এবং ইন্টারঅ্যাক্টিভ অংশ—এতে ব্যবহারকারীর অভিজ্ঞতা হবে আরও সহজ ও মসৃণ।

বিশ্লেষকরা বলছেন, এখন আর শুধু গবেষণার বিষয় নয়, এআই প্রযুক্তির প্রতিযোগিতা এখন বাস্তব আয়ের ওপর নির্ভরশীল হয়ে উঠেছে। গুগলের ক্লাউড সেবায় এআই-সম্পর্কিত আয় বাড়ছে, এবং সার্চে জেমিনি ৩ যুক্ত হওয়ার ফলে প্রযুক্তি দুনিয়ায় নতুন দিক উন্মোচিত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০