সিপিএন ডেস্ক
২৫ নভেম্বর ২০২৫, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০৭ জন

সেই তনির বিরুদ্ধে গুরুতর অভিযোগ সাবেক স্বামীর

আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তার সাবেক স্বামী সদরুল ইসলাম সোয়েব। তিনি দাবি করেছেন, তাদের একমাত্র শিশুসন্তান মানতাহা ইসলাম সানভীকে জোরপূর্বক আটকে রেখে বিদেশে পাঠানোর চেষ্টা করছেন তনি।

এ বিষয়ে সোয়েব ২৪ নভেম্বর কিশোরগঞ্জের ১ নং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি এজাহার দাখিল করেছেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে আগামী ২২ ডিসেম্বর শুনানির দিন নির্ধারণ করেছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ‘Sanvee’s by Tony’ ফেসবুক পেজের অ্যাডমিন ও উদ্যোক্তা রোবইয়াত ফাতেমা তনি। বিভিন্ন সময় আলোচনায় আসেন তিনি।

আরো পড়ুন

সোয়েব জানান, ২০১৩ সালের ২৮ জুন তাদের বিয়ে হয় এবং পরবর্তীতে জন্ম নেয় মেয়ে সানভী।

দাম্পত্য কলহের কারণে ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি তারা আলাদা হয়ে যান। আদালতের শর্ত অনুযায়ী শিশু হওয়ায় সানভী মায়ের কাছেই বড় হচ্ছিল। তবে বাবার সঙ্গে নিয়মিত দেখা করার সুযোগ দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও তনি সেই সুযোগ দিচ্ছেন না বলে অভিযোগ করেন সোয়েব।
তিনি দাবি করেন, তনি মেয়েকে ঢাকায় আটকে রেখেছেন এবং তিনি যখনই দেখা করতে চান তখনই বিভিন্নভাবে বাধা দেওয়া হয়।

সোয়েব আরো বলেন, আলাদা হওয়ার পর তনি দ্বিতীয়বার বিয়ে করেন শাহাদাৎ হোসাইনকে। তার মৃত্যুর পর ইংল্যান্ডপ্রবাসী সিদ্দিক নামের এক ব্যক্তিকে বিয়ে করেছেন তিনি। বর্তমানে মেয়েকে নিয়ে সিদ্দিকের কাছে ইংল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি করেন সোয়েব।

সংবাদ সম্মেলনে সোয়েব বলেন, ‘আমার মেয়ে মানতাহাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক আটকে রাখা হয়েছে। তাকে বিদেশে পাঠানোর চেষ্টা চলছে।

শিশুটিকে উদ্ধার ও আমার সঙ্গে দেখা করার সুযোগ নিশ্চিত করতে আইনের সহায়তা চাই।’ তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটিকে ব্যবহার করে তনি ব্যাবসায়িকভাবে ভাইরাল হওয়ার চেষ্টা করছেন, যা শিশুর জন্য মানসিক চাপ তৈরি করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০