সিপিএন ডেস্ক:
৩ ডিসেম্বর ২০২৫, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪০ জন

অধ্যাদেশ ঘিরে ঢাকা কলেজে শিক্ষক–শিক্ষার্থী মুখোমুখি

স্বতন্ত্রতা রক্ষার দাবিতে ঢাকা কলেজের ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন ঢাকা কলেজ ও ইডেন কলেজের শিক্ষকরা। অন্যদিকে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ অধ্যাদেশের দাবিতে গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে শিক্ষক–শিক্ষার্থীদের এমন মুখোমুখি অবস্থান দেখা যায়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঢাকা কলেজের প্রধান ফটক বন্ধ করে মাঝখানে অবস্থান নেয় পুলিশ।

এদিকে ইডেন বাঁচাও রক্ষা পরিষদ–এর একদল শিক্ষার্থী ঢাকা কলেজ অধ্যক্ষ ও সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের কার্যালয় ঘেরাও করে অবস্থান নিয়েছেন।

আরও পড়ুন

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহফুজুল হক বলেন, “ঢাকা কলেজের ভেতরে শিক্ষকরা এবং বাইরে শিক্ষার্থীরা অবস্থান করছেন। কোনো তৃতীয় পক্ষ যাতে পরিস্থিতি ঘোলাটে করতে না পারে—এ কারণে পুলিশ মোতায়েন করা হয়েছে। সবার নিরাপত্তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা।”

অধ্যাদেশের দাবিতে আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, দীর্ঘ শোষণ–বঞ্চনা ও অনিয়মের প্রতিবাদে গত বছর সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসে। এরপর রাষ্ট্রীয় উদ্যোগে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন কাঠামো গঠনের সিদ্ধান্ত হয়। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় দেড় বছর ধরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

শিক্ষার্থীর অভিযোগ, “অধ্যাদেশের খসড়া প্রকাশের পর সাত কলেজের কিছু শিক্ষা ক্যাডার শিক্ষক বিশ্ববিদ্যালয় কাঠামোয় যেতে আগ্রহ দেখাচ্ছেন না। রাষ্ট্র আমাদের জন্য উন্নত একটি বিশ্ববিদ্যালয় গঠন করতে চাইলেও কিছু শিক্ষক তার বিরোধিতা করছেন—এটি অত্যন্ত ন্যাক্কারজনক। আমাদের আন্দোলনের মাঝেই তারা ইচ্ছাকৃতভাবে বিক্ষোভ সৃষ্টি করে শিক্ষক–শিক্ষার্থী মুখোমুখি অবস্থা তৈরির চেষ্টা করছেন।”

সার্বিক বিষয়ে কথা জানতে অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০