সিপিএন ডেস্ক
২৫ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৫ জন

ট্রাফিক জংশনে এআই ক্যামেরার জরিমানার নামে প্রতারণার ফাঁদ

ট্রাফিক জংশনে এআই ক্যামেরার জরিমানার নামে প্রতারণার ফাঁদ

রাজধানীর সড়কে ট্রাফিক জরিমানার নামে সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে পাঠানো বিভিন্ন এসএমএসকে ‘সম্পূর্ণ বানোয়াট ও অসত্য’ বলে ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

অনুসন্ধানে জানা গেছে, একটি চক্র যানবাহনের মালিকদের মোবাইলে বিদেশি নম্বর থেকে পাঠানো হচ্ছে ট্রাফিক আইন ভঙ্গের ভুয়া এসএমএস। সেখানে জরিমানা পরিশোধের জন্য একটি লিংক যুক্ত করা হচ্ছে, যা ব্যবহারকারীকে নিয়ে যাচ্ছে বিআরটিএর আদলে তৈরি একটি ভুয়া ওয়েবসাইটে। এটি মূলত ব্যাংক কার্ডের তথ্য চুরির উদ্দেশ্যে তৈরি একটি ফিশিং চক্র।

আসন্ন ঈদে আতংকিত পশ্চিমবঙ্গের মুসলিমরা দিশেহারা হিন্দু গরু খামারিরা

সোমবার (২৫ মে) এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নগরবাসীকে এ ধরনের প্রতারণামূলক বার্তা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি অনেকে ডিজিটাল প্ল্যাটফর্মে ট্রাফিক জরিমানার এসএমএস পাচ্ছেন। ডিএমপি স্পষ্টভাবে জানিয়েছে, এসব বার্তার সঙ্গে ডিএমপির কোনো সম্পৃক্ততা নেই এবং এগুলো মূলত প্রতারক চক্রের কাজ।

ডিএমপি জানায়, সড়ক পরিবহন আইন-২০১৮ অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক বিভাগ মামলা দিলে সংশ্লিষ্ট বিভাগের বা ট্রাফিক টেকনিক্যাল ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরযুক্ত একটি পত্র যানবাহনের মালিকের ঠিকানায় পাঠানো হয়। এ ছাড়া কেবলমাত্র ০১৩২০-০৪২২০৭ এবং ০১৩২০-০৪২২২৭ নম্বর থেকে প্রয়োজনে এসএমএস পাঠানো হয়ে থাকে বলে জানানো হয়। এর বাইরের কোনো নম্বর থেকে আসা বার্তাকে ভুয়া বলে গণ্য করতে হবে।

আরও পড়ুন…রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্টে বেরিয়ে এলো সত্যতা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্রাফিক বিভাগ কর্তৃক জরিমানাকৃত যানবাহনের জরিমানা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ‘উপায়’ ও সিবিবিএলের মাধ্যমে পরিশোধ করা যায়। তবে কোনো অবস্থাতেই ডিএমপি নাগরিকদের কাছে পিনকোড, পাসওয়ার্ড বা ওটিপি জানতে চায় না। কোনো বার্তায় লিংকে ক্লিক করে গোপন তথ্য চাওয়া হলে তা প্রতারণার অংশ হিসেবে গণ্য করতে হবে।

ট্রাফিক এআই বা ভিডিও মামলাসংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ডিএমপির পক্ষ থেকে ডেল্টা-৩ শাখার ০১৩২০-০৪২২০৭ ও ০১৩২০-০৪২২২৭ নম্বরে অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০