
নিউইয়র্কে ফিফার বিশেষ আয়োজনে তারকাদের মিলনমেলা ফাইনালকে সামনে রেখে নিউইয়র্কে ‘ফ্যানাটিক ফেস্ট’ নামে বিশেষ আয়োজন করেছে ফিফা। সীমিতসংখ্যক সমর্থক পাঁচ-ছয় ঘণ্টা অপেক্ষা করে দুই ফাইনালিস্ট স্পেন ও আর্জেন্টিনার কোচ-অধিনায়কদের কাছ থেকে দেখার সুযোগ পান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক রিও ফার্দিনান্দ। মঞ্চে উপস্থিত ছিলেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে ও অধিনায়ক রদ্রি। আর্জেন্টিনার পক্ষে ছিলেন লিওনেল মেসি, কোচ লিওনেল স্কালোনি এবং গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
বিশেষ অতিথি হিসেবে যোগ দেন টেনিস তারকা নোভাক জোকোভিচ, এনবিএ তারকা কেভিন ডুরান্ট, এনএফএল কিংবদন্তি টম ব্র্যাডি এবং হলিউড অভিনেতা কেভিন হার্ট। তারা খেলোয়াড়দের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন এবং অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
ফাইনালের আগে সৌহার্দ্যের বার্তা দিয়ে স্কালোনি ও দে লা ফুয়েন্তে, পাশাপাশি মেসি ও রদ্রি করমর্দন করেন। পরে বিশ্বকাপের ট্রফিকে সামনে রেখে তারকাদের সঙ্গে স্মরণীয় সেলফি তোলেন রিও ফার্দিনান্দ। সমর্থকদের সম্পৃক্ত করতে এমন ব্যতিক্রমী আয়োজন সাম্প্রতিক সময়ে খুব একটা দেখা যায়নি।
মন্তব্য করুন