সিপিএন ডেস্ক
১ অক্টোবর ২০২৫, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬২ জন

ফিলিপিন্সের পর ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ফিলিপিন্সের পর এবার ইন্দোনেশিয়ায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৬.৫ মাত্রার এই ভূমিকম্পে বেশ ক্ষয়ক্ষতির পাশাপাশি অন্তত তিনজন আহত হয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ফিলিপিন্সের মধ্যাঞ্চলে ৬.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সঙ্গে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৬৯ জনে দাঁড়িয়েছে। আহত মানুষের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে।

ফিলিপিন্সে ভূমিকম্পের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আঘাত হানলো। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (বিএনপিবি) তথ্য মতে, মঙ্গলবার (১ অক্টোবর) বিকেল ৪টা ৪৯ মিনিটে পূর্ব-জাভা প্রদেশে ৬.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

তবে ইউএস ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটিকে ৬.০ মাত্রার বলে জানিয়েছে। ভূমিকম্পটি সুমেনেপ রিজেন্সির কালিয়াঙ্গেট থেকে ৩২ কিলোমিটার (১৯.৮ মাইল) দূরে ১৩.৯ কিলোমিটার (৮.৬ মাইল) গভীরতায় অনুভূত হয়।

আরও পড়ুন:

 

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (বিএনপিবি) বুধবার জানিয়েছে, ভূমিকম্পে তিনজন আহত হয়েছেন এবং ৩০টি ঘরবাড়ি ও উপাসনালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে, যার পুনরুদ্ধারের প্রচেষ্টা চলছে।

এদিকে ইন্দোনেশিয়ায় একটি স্কুল ধসের ঘটনায় ভবনের ধ্বংসস্তূপের নিচে কমপক্ষে ৯১ জন আটকা পড়েছেন বলে জানিয়েছে সরকারি কর্তৃপক্ষ। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) পূর্ব জাভার সিদোয়ারজোতে অবস্থিত আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলের শিক্ষার্থী এবং কর্মীরা বিকেলে নামাজ আদায়ের সময় ভবনটি ধসে পড়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০