সিপিএন ডেস্ক
১ অক্টোবর ২০২৫, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩২ জন

ফোন ধরে আছেন ট্রাম্প, কাতারের কাছে ক্ষমা চাচ্ছেন নেতানিয়াহু

চলতি মাসের শুরুতে কাতারের দোহায় বোমা হামলার পর আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত ২৯ সেপ্টেম্বর কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির কাছে ক্ষমা চান তিনি।

পলিটিকোর খবর অনুসারে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে ওভাল অফিস থেকে কাতারের প্রধানমন্ত্রীর কাছে ফোন করেন এবং নেতানিয়াহু টেলিফোনে ক্ষমা প্রার্থনা করেন।

হোয়াইট হাউস থেকে সাদা-কালো একটি ছবি প্রকাশের পর বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। ছবিতে দেখা যাচ্ছে, ট্রাম্প ফোন ধরে আছেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী স্ক্রিপ্ট থেকে কিছু পড়ছেন।

আরো পড়ুন:

হোয়াইট হাউসের ফোনালাপের রিডআউট অনুসারে, নেতানিয়াহু হামলার জন্য কাতারের প্রধানমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করেন, বিশেষ করে ‘শান্তি আলোচনার সময় হামাস নেতৃত্বকে লক্ষ্য করে ইসরায়েল কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।’

হোয়াইট হাউস আরও বলেছে, নেতানিয়াহু আশ্বস্ত করেছেন, ‘ইসরায়েল ভবিষ্যতে আর কখনো এই ধরনের আক্রমণ পরিচালনা করবে না।’

ফোনালাপে নেতানিয়াহু এবং কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি যোগাযোগ ও তাদের সম্পর্ক উন্নত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ত্রিপক্ষীয় ব্যবস্থায়ও সম্মত হয়েছেন বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০