সিপিএন ডেস্ক
৯ অক্টোবর ২০২৫, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫৫ জন

বিশ্ব র‍্যাংকিংয়ে ২০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত ২০২৬ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে গত বছরের তুলনায় ২০০ ধা*প এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৮০১ থেকে ১০০০ এর মধ্যে। এর মা*ধ্যমে আবারও বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের স্থান ধরে রেখেছে দেশের প্রাচীনতম এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।

বুধবার (৯ অক্টোবর) টাইমস হায়ার এডু*কেশনের অফিশিয়াল ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়।

এ র‌্যাং*কিংয়ে বিশ্বের ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে।
ঢাকা বিশ্ব*বিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ১০০১-১২০০ এর মধ্যে। নতুন সূচকে বিশ্ববিদ্যালয়টির অবস্থান উন্নতি হয়েছে গবেষণার পরিবেশ, গবেষণার মান এবং শিল্প*ক্ষেত্রের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী এ বছর ঢাবির গবেষণার পরিবেশ সূচ*কে ১০.৩ থেকে বেড়ে হয়েছে ১৩.৩, গবেষণার মান সূচকে ৬৭.২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৬.৫, শিল্পক্ষেত্রের সহযোগিতায় ২১.৪ থেকে বেড়ে হয়েছে ৩৩.২, শিক্ষা সূচকে বর্তমান পয়েন্ট ১৭.৭, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে পয়েন্ট ৪৫।

আরও পড়ুন

 

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিশ্ব র‌্যাংকিংয়ে অবস্থান উন্ন*য়নের লক্ষ্যে ১৬ সদস্যের একটি কমিটি দীর্ঘদিন ধরে কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান-এর সার্বিক দিক-নির্দেশনায় গঠিত এ ক*মিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। এ ছাড়া প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিভিন্ন অনুষদ ও ইন*স্টিটিউটের জ্যেষ্ঠ শিক্ষকরা এ কমিটির সদস্য হিসেবে কাজ করছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ব*বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, এই সাফল্য ধারাবাহিক প্রচেষ্টা ও একাগ্রতার ফল।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সং*স্থা কিউএস (Quacquarelli Symonds) র‌্যাংকিংয়েও দেশসেরা অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কিউএস র‌্যাংকিংয়ে এ বছর বিশ্ববিদ্যালয়টির অ*বস্থান ৫৮৪তম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০