সিপিএন ডেস্ক:
১৪ অক্টোবর ২০২৫, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৮ জন

রূপনগরের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে

ছবি: সংগৃহীত

মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬ জন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আনোয়ার ফ্যাশন’ নামের পোশাক কারখানা থেকে সকলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলো ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

এর আগে, আজ বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তর ৯ জনের মৃত্যুর খবর জানিয়েছিল। তখন আশঙ্কা করা হয়েছিল যে এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন:

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, পোশাক কারখানার দ্বিতীয় তলা থেকে নয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এর আগে, মঙ্গলবার সকাল ১১:৪০ টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সকাল ১১:৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০